সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে কবি ও চিন্তক ফরহাদ মাজহারকে জড়িয়ে দাবি করা হয়েছে—“ইউনূসকে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি ২৪-এর জুলাইয়ে ছাত্র জনতাকেও স্নাইপার দিয়ে হত্যা করেছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।”
তথ্য যাচাই করে দেখা গেছে, ফরহাদ মাজহার এই ধরনের কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবিটির কোনো নির্ভরযোগ্য সূত্র, মূলধারার গণমাধ্যম বা ফরহাদ মাজহারের নিজস্ব কোন প্রকাশিত বক্তব্য পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে, এই দাবি মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উত্পন্ন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসল খবরের মতো প্রচার করা হয়েছে।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এবং প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান করেও এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি যা দাবিটি সমর্থন করে।
সুতরাং, ডিপ স্টেট ও হাদি হত্যা নিয়ে ফরহাদ মাজহারকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

