ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমার ছবি ভাইরাল হয়েছে। তবে, রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, ছবিটি মূলত ১৫ ডিসেম্বর ২০২৫ সালে বার্তা বাজারে প্রকাশিত ফয়সাল করিম মাসুদ ও আরেক আসামি আলমগীর হোসেনের পুরনো ছবি। ফলে, ছবিটি সম্পূর্ণ মিথ্যা ও এআই মডিফায়েড। এই ধরনের কৃত্রিম ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর এবং জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে।

