Google search engine
HomePoliticsজাতিসংঘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে—এমন...

জাতিসংঘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা এবং বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে জাতিসংঘ মন্তব্য করেছে। ভিডিওটি টিকটক ও ফেসবুকে ব্যাপকভাবে প্রচারিত হয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং লক্ষাধিক মানুষ এটি দেখেছেন।

তবে অনুসন্ধানে জানা যায়, এই দাবির কোনো সত্যতা নেই। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, জাতিসংঘ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি—এমন কোনো মন্তব্য করেনি। প্রকৃতপক্ষে, ভিডিওটিতে জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হকের একটি পুরোনো প্রেস ব্রিফিংয়ের ফুটেজ ব্যবহার করা হয়েছে, যা গত ১৬ জানুয়ারি প্রকাশিত হয়েছিল এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে সেখানে কোনো মন্তব্য ছিল না।

সুতরাং, জাতিসংঘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা এবং বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

আসল ভিডিও: https://www.youtube.com/watch?v=ubVExb7fAoY

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular