Google search engine
HomePoliticsছবিটি প্রায় ৯৯.৯ শতাংশ সম্ভাবনায় কৃত্রিমভাবে তৈরি। এসব তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া...

ছবিটি প্রায় ৯৯.৯ শতাংশ সম্ভাবনায় কৃত্রিমভাবে তৈরি। এসব তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায়, সেনাবাহিনী কর্তৃক ভবনের ছাদ থেকে ২০০০টি এলপিজি সিলিন্ডার উদ্ধারের দাবিটি ভিত্তিহীন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়, রাজধানীর একটি ভবনের ছাদ থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ২০০০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। পোস্টে বলা হয়, কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু চক্র গ্যাস মজুত করেছিল এবং সেনাবাহিনীর অভিযানে তা উদ্ধার করা হয়েছে। এই দাবিটি দ্রুত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনমনে আলোচনার জন্ম দেয়।

তবে অনুসন্ধানে জানা গেছে, আলোচিত দাবিটি সঠিক নয় এবং প্রচারিত ছবিটি বাস্তব নয়। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবিটির কোনো নির্ভরযোগ্য উৎস বা বাস্তব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বরং ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, সেনা সদস্যদের অবস্থান, শরীরের গঠন, অস্ত্র ধরার ভঙ্গি এবং আলোর সামঞ্জস্যে বিভিন্ন অস্বাভাবিকতা রয়েছে, যা কৃত্রিমভাবে তৈরি ছবির বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল ব্যবহার করে বিশ্লেষণ করলে ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি হওয়ার উচ্চ সম্ভাবনা পাওয়া গেছে। বিশ্লেষণে দেখা যায়, ছবিটি প্রায় ৯৯.৯ শতাংশ সম্ভাবনায় কৃত্রিমভাবে তৈরি। এসব তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায়, সেনাবাহিনী কর্তৃক ভবনের ছাদ থেকে ২০০০টি এলপিজি সিলিন্ডার উদ্ধারের দাবিটি ভিত্তিহীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular