Google search engine
HomePoliticsচ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইট, ফেসবুক বা ইউটিউব চ্যানেলে এমন কোনো খবর বা ফটোকার্ডের...

চ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইট, ফেসবুক বা ইউটিউব চ্যানেলে এমন কোনো খবর বা ফটোকার্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যাতে দাবি করা হয়—“শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করতে যত মিথ্যা বলা দরকার আমি বলবো”—এই মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। ফটোকার্ডটিতে চ্যানেল টোয়েন্টিফোরের লোগো ও ডিজাইন ব্যবহার করা হয়েছে।

তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেছে, চ্যানেল টোয়েন্টিফোর এ ধরনের কোনো শিরোনামে সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। এটি মূলত ডিজিটালভাবে সম্পাদিত একটি ভুয়া ফটোকার্ড।

চ্যানেল টোয়েন্টিফোরের আসল ফটোকার্ডে লেখা ছিল—“শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে”—যা পরবর্তীতে বিকৃত করে মিথ্যা বক্তব্য সংযুক্ত করা হয়েছে।

আলোচিত ভাইরাল ফটোকার্ডে ফন্ট, রং ও বিন্যাসে পার্থক্য স্পষ্ট লক্ষ্য করা যায়। চ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইট, ফেসবুক বা ইউটিউব চ্যানেলে এমন কোনো খবর বা ফটোকার্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

ফলে এটি নিশ্চিত যে, আলোচিত ফটোকার্ডটি ভুয়া ও সম্পাদিত।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/1bYZKGhpUL
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular