সম্প্রতি ‘চাহিদা মোতাবেক চাঁদা দিতে রাজি না হওয়ায় বিকাশ পরিবহন বন্ধের ঘোষণা দিলো বিএনপি’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশ–এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। পোস্টটি দেখে অনেকেই এটিকে সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রকৃত ফটোকার্ড বলে মনে করছেন।
তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা গেছে, আমার দেশ এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। আলোচিত ফটোকার্ডে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ উল্লেখ থাকলেও ওই তারিখে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এমন কোনো শিরোনামের ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে ব্যবহৃত ফন্ট ও ডিজাইন আমার দেশ–এর প্রচলিত ফটোকার্ডের সঙ্গে পুরোপুরি মিল নেই, যা এটিকে নকল বা সম্পাদিত হওয়ার ইঙ্গিত দেয়।
সুতরাং, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় বিকাশ পরিবহন বন্ধের ঘোষণা দিলো বিএনপি’ দাবিতে আমার দেশ–এর নামে প্রচারিত ফটোকার্ডটি নকল ডিজাইন ব্যবহার করে তৈরি করা ভুয়া ও বানোয়াট কনটেন্ট।

