Google search engine
HomePoliticsগ্রেপ্তার হওয়া নারী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার আসলে জেলা ছাত্রদলের সাবেক...

গ্রেপ্তার হওয়া নারী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার আসলে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ভুয়া দাবিতে তার ছবি ব্যবহার করে ফেসবুকে অস্ত্র উদ্ধারের নাটকীয় বর্ণনা ছড়ানো হয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—ছাত্রী সংস্থার সাবেক নেত্রী ও মহিলা জামায়াতে ইসলামের বর্তমান নেত্রী ইলোরা হাওলাদারকে শরীয়তপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, এই দাবিটি বিভ্রান্তিকর। গ্রেপ্তার হওয়া নারী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার আসলে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ভুয়া দাবিতে তার ছবি ব্যবহার করে ফেসবুকে অস্ত্র উদ্ধারের নাটকীয় বর্ণনা ছড়ানো হয়। বিষয়টি যাচাই করতে ছবির রিভার্স সার্চ করলে দৈনিক ইত্তেফাকসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—তিনি ছাত্রদলের সাবেক নেত্রী এবং একটি যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন।

তথ্যসূত্র:

দৈনিক ইত্তেফাক: https://shorturl.at/nhsOE

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular