সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগের ‘গেরিলা যোদ্ধারা’ অবস্থান নিয়েছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি ২০২৪ সালের শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে হওয়া একটি ভিন্ন ঘটনার।
মূল ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে দেওয়া স্লোগানের দৃশ্য, যা ২০২৪ সালের ১০ নভেম্বর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল।
পরবর্তীতে ভিডিওটির মূল অডিও সম্পাদনা করে ভিন্ন স্লোগান যুক্ত করা হয়েছে, যা ভিডিওতে থাকা ব্যক্তিদের মুখভঙ্গি ও শব্দের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এই অসামঞ্জস্য প্রমাণ করে ভিডিওটি ডিজিটালভাবে সম্পাদিত।
এছাড়া ভিডিওতে থাকা ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, যা ছাত্রলীগ বা যুবলীগের কর্মসূচির দাবির সঙ্গে সাংঘর্ষিক।
সুতরাং, গুলিস্তানে ছাত্রলীগ ও যুবলীগের গেরিলা যোদ্ধাদের অবস্থানের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো ও সম্পাদিত, এবং দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র:

