সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে—বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান নাকি বলেছেন, “আসিফ মাহমুদের বিচার করতে হবে, তবে আমি বাংলাদেশ টিমে খেলবো।” ভিডিওটি ফেসবুক ও টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ মানুষ এটি দেখেছে ও শেয়ার করেছে।
অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই এবং ভিডিওটি আসল নয়। ফ্যাক্ট রিভিউ টিম যাচাই করে জানতে পারে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।
তদন্তে আইপিএলের দল SunRisers Hyderabad-এর অফিসিয়াল ফেসবুক পেজে ২০১৯ সালের ১৪ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। মূল ভিডিওতে সাকিব আল হাসান আইপিএলের ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন, আসিফ মাহমুদ বা অন্য কোনো রাজনৈতিক প্রসঙ্গে নয়।
ভাইরাল ভিডিওতে সাকিবের পোশাক, অডিও ও বক্তব্য পরিবর্তন করা হয়েছে, তবে পেছনের পরিবেশ মূল ভিডিওর সঙ্গে মিলে যায়। এছাড়া গুগলের SynthID প্রযুক্তি ব্যবহার করে বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত হয়েছে।
তথ্যসূত্র:

