সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ বিমান বাহিনী অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ট্র্যাক করতে সক্ষম একটি থ্রিডি (3D AESA) রাডার স্থাপন করছে। পোস্টটিতে এটিকে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে তথ্য যাচাই করে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। মূলধারার কোনো গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও এ ধরনের কোনো প্রকল্প বা রাডার স্থাপনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সুতরাং, কুয়াকাটায় হাইপারসনিক মিসাইল ট্র্যাকিং সক্ষম রাডার স্থাপনের দাবিটি যাচাই-বাছাইয়ে সঠিক নয়। এটি একটি ভুয়া ও ভিত্তিহীন তথ্য।

