Google search engine
HomePoliticsকুমিল্লার দেবিদ্বারে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় অগ্নিসংযোগের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং বিভ্রান্তিকর।

কুমিল্লার দেবিদ্বারে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় অগ্নিসংযোগের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং বিভ্রান্তিকর।

সম্প্রতি ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে || কুমিল্লা-দেবিদ্বার-উনঝুটি’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন এটি নির্বাচন-পরবর্তী সহিংসতার একটি সাম্প্রতিক ঘটনা। ফলে বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক কোনো নির্বাচন-পরবর্তী সহিংসতার নয়। ভিডিওটি টিকটকে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত অবস্থায় পাওয়া গেছে। অর্থাৎ, এটি সাম্প্রতিক নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এবং নির্বাচন-পরবর্তী কোনো ঘটনার প্রমাণ হিসেবে ব্যবহার করা সঠিক নয়।

ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট ভিন্ন এবং এটি একটি পুরোনো ঘটনার ভিডিও। পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সহিংসতার ঘটনা হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

সুতরাং, কুমিল্লার দেবিদ্বারে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় অগ্নিসংযোগের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://www.tiktok.com/@faji…/video/7584663433266728213…
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular