Google search engine
HomePoliticsকর্নেল অলি আহমদের নামে ‘সালাহউদ্দিন আহমেদের পেছনে দিল্লি আছে’ শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ...

কর্নেল অলি আহমদের নামে ‘সালাহউদ্দিন আহমেদের পেছনে দিল্লি আছে’ শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা। আলোচিত বক্তব্যটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজ থেকে তৈরি ও প্রচার করা হয়েছে, যা পরবর্তীতে বাস্তব বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নামে একটি মন্তব্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “সালাহউদ্দিন আহমেদের বড় ক্ষমতা হলো তার পেছনে দিল্লি আছে…”।

তবে অনুসন্ধানে দেখা যায়, কর্নেল অলি আহমদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্টকে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করতে প্রচারিত পোস্টগুলো বিশ্লেষণ করা হলেও কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে কর্নেল অলি আহমদ এমন মন্তব্য করেছেন—তার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, ভিডিও, সাক্ষাৎকার বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। একইভাবে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানেও দেশীয় বা আন্তর্জাতিক কোনো বিশ্বস্ত গণমাধ্যমে এ ধরনের বক্তব্যের অস্তিত্ব মেলেনি।

অনুসন্ধানে আরও দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত ‘Chanda Vision’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটি নিজেই নিজেদের প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে পরিচয় দিয়েছে। পেজটির অন্যান্য পোস্ট পর্যালোচনা করলেও একই ধরনের অসংখ্য ব্যঙ্গাত্মক ও কাল্পনিক কনটেন্ট প্রকাশের নজির পাওয়া যায়। ফলে আলোচিত পোস্টটিও বাস্তব সংবাদ নয়, বরং ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি একটি কনটেন্ট—এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

অতএব, কর্নেল অলি আহমদের নামে ‘সালাহউদ্দিন আহমেদের পেছনে দিল্লি আছে’ শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা। আলোচিত বক্তব্যটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজ থেকে তৈরি ও প্রচার করা হয়েছে, যা পরবর্তীতে বাস্তব বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular