Google search engine
HomePoliticsএনসিপি নেত্রী রাফিয়ার আত্মহত্যার দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

এনসিপি নেত্রী রাফিয়ার আত্মহত্যার দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—পুলিশকে ‘ফাঁক ইউ’ বলা এনসিপি নেত্রী রাফিয়া আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

যাচাই করে দেখা যায়, ফটোকার্ডটিতে যে নারীর ছবি ব্যবহার করা হয়েছে, তিনি এনসিপির কোনো নেত্রী নন; বরং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। অর্থাৎ, নামের মিলকে কাজে লাগিয়ে ভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

প্রকৃতপক্ষে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সঙ্গে আত্মহত্যার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, একই নামের সুযোগ নিয়ে ভুল পরিচয় সংযুক্ত করে ইচ্ছাকৃতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

সুতরাং, এনসিপি নেত্রী রাফিয়ার আত্মহত্যার দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular