Google search engine
HomePoliticsএটি বাস্তব কোনো ঘটনার ভিডিও নয়; বরং সাজানো অভিনয়ভিত্তিক কনটেন্ট, যা ভুলভাবে...

এটি বাস্তব কোনো ঘটনার ভিডিও নয়; বরং সাজানো অভিনয়ভিত্তিক কনটেন্ট, যা ভুলভাবে প্রচার করা হয়েছে।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি যুবলীগ নেতার স্ত্রী ও সন্তানের ওপর গুলির ঘটনার দৃশ্য। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাস্তব সহিংসতার ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়।

তবে যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভুয়া। ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণ করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এর মূল উৎস শনাক্ত করা সম্ভব হয়েছে। অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি একজন ভারতীয় কনটেন্ট নির্মাতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করেন।

অ্যাকাউন্টটির অন্যান্য পোস্ট পর্যবেক্ষণে দেখা যায়, সংশ্লিষ্ট নারী অভিনয়ের অংশ হিসেবেই ভিডিওটি তৈরি করেছেন। একই ধরনের গুলির শব্দ সংযোজন করে শিশুসহ লুটিয়ে পড়ার অভিনয়ভিত্তিক আরও একাধিক ভিডিও ওই অ্যাকাউন্টে রয়েছে। ফলে নিশ্চিত হওয়া যায়, এটি বাস্তব কোনো ঘটনার ভিডিও নয়; বরং সাজানো অভিনয়ভিত্তিক কনটেন্ট, যা ভুলভাবে প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র:

https://www.instagram.com/sonideyi7070/reel/DVBWrwKk0nu
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular