ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের অনুপ্রবেশের ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উপস্থাপন করেছে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, গরু পাচারকারীরা এক বিএসএফ জওয়ানকে টেনেহিঁচড়ে বাংলাদেশের ভেতরে নিয়ে গেছে। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, আনন্দবাজারের এই দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর।
প্রকৃতপক্ষে, পশ্চিমবঙ্গের কোচবিহার–১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল ভারতীয় গরু পাচারকারীদের ধাওয়া করছিল। এ সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ (বডি নম্বর ২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫০ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
এই অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট বিএসএফ সদস্যকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ফলে এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি; বরং সীমান্ত লঙ্ঘনের কারণে একজন বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে।
তথ্যসূত্র:

