Google search engine
HomePoliticsইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর পাইলটকে উদ্ধার করে দেশটির হেফাজতে নেওয়ার দাবিটি...

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর পাইলটকে উদ্ধার করে দেশটির হেফাজতে নেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এ সংক্রান্ত ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর পাইলটকে উদ্ধার করে দেশটির হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটিকে ঘিরে বিভিন্ন পোস্টে বলা হয়, নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে ইরান জীবিত অবস্থায় আটক করেছে এবং একটি ছবিকে সেই দাবির প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উক্ত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে টানা অনুসন্ধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রই উদ্ধার করে। একই তথ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকেও জানানো হয়। এতে স্পষ্ট হয় যে, পাইলটসহ উভয় ক্রু সদস্যই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের হেফাজতে নেওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।

এছাড়াও, আলোচিত ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি কোনো বাস্তব ঘটনার প্রতিফলন নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবি দাবিটির সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে। যদিও ছবিটিতে খালি চোখে বড় ধরনের অসংগতি সহজে ধরা পড়ে না, তবুও সামগ্রিক বিশ্লেষণে এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার শক্ত প্রমাণ পাওয়া যায়।

বর্তমান সময়ে ভুয়া তথ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির উন্নয়নের ফলে এসব ছবি বাস্তবের মতো করে তৈরি করা সম্ভব হওয়ায় সাধারণ মানুষের পক্ষে অনেক সময় সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ছে।

সুতরাং, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর পাইলটকে উদ্ধার করে দেশটির হেফাজতে নেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এ সংক্রান্ত ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular