সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। ভিড়ের চাপে হুড়োহুড়ির মধ্যে কয়েকজনকে পড়ে যেতেও দেখা যায়। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়েছে, ইরানের হামলার পর ইসরায়েলের নাগরিকরা পালানোর জন্য আশ্রয়কেন্দ্র খুঁজে পাচ্ছেন না এবং আতঙ্কে দিকবিদিক ছুটছেন।
‘ইরান আপডেট’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ২ মার্চ ভিডিওটি প্রকাশ করে একই দাবি ছড়িয়ে দেয়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, এই দাবি সঠিক নয় এবং ভিডিওটি বর্তমান কোনো যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়।
কি-ফ্রেম সার্চের মাধ্যমে দেখা যায়, একই ভিডিও ২০২৫ সালের ৩০ এপ্রিল ‘Xnews_with_Grok’ নামের আরেকটি এক্স অ্যাকাউন্টেও প্রকাশিত হয়েছিল। ভিডিওটিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম RT–এর লোগোও দেখা যায়, যা থেকে বোঝা যায় এটি পুরোনো একটি ঘটনার ভিডিও।

