সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নাকি বলেছেন, “আরেকবার দায়িত্ব পেলে দেশে তেলের সংকট থাকবে না।” পোস্টটি বিভিন্ন মাধ্যমে শেয়ার হয়ে বিভ্রান্তি তৈরি করছে।
তথ্য যাচাই করে দেখা গেছে, আসিফ নজরুল এমন কোনো বক্তব্য দেননি। আলোচিত দাবিটির কোনো নির্ভরযোগ্য উৎস বা গণমাধ্যমে প্রকাশিত তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানে আরও জানা যায়, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই এই বিভ্রান্তিকর তথ্যটির সূত্রপাত, যা পরবর্তীতে বাস্তব খবর হিসেবে ছড়িয়ে পড়ে।
সুতরাং, মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

