Google search engine
HomePoliticsআলোচিত ভিডিও ও দাবি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেই নিশ্চিত হওয়া গেছে।

আলোচিত ভিডিও ও দাবি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেই নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—বিজিবির পোশাক পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেনাবাহিনীর একটি গাড়িতে অবস্থান নিয়েছেন। তবে এই দাবিটি যাচাই করে দেখা গেছে, তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের সেনাবাহিনীর গাড়িতে চলাচল বা বিজিবির পোশাক পরিধানের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও এ বিষয়ে কোনো প্রতিবেদন বা ভিডিও নেই।

আরও যাচাইয়ে দেখা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটিতে কোথাও তারেক রহমানের উপস্থিতি নেই। মূলত ভিন্ন ও পুরোনো একটি ঘটনার ভিডিওতে ভয়েস ওভার যুক্ত করে এবং বিভ্রান্তিকর শিরোনাম লাগিয়ে সেটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। বাস্তবতা হলো—সংকটকালীন কোনো পরিস্থিতিতে তারেক রহমান সেনাবাহিনীর গাড়িতে কোথাও গেলে সেটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়াই স্বাভাবিক ছিল। ফলে আলোচিত ভিডিও ও দাবি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেই নিশ্চিত হওয়া গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular