ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘর্ষের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। বিমান হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং ড্রোনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও ছবি ছড়ানোর চেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের ছবি প্রকাশ পেয়েছে। ফ্যাক্টচেকে দেখা গেছে, ভাইরাল ছবি এবং পোস্টগুলোর কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। ইরান সরকারের পক্ষ থেকে খামেনির শেষকৃত্যের কোনো ছবি প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমেও এ ধরনের ছবি বা খবরকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।

