সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছবিযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন— ‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়’।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই এবং তিনি এমন কোনো মন্তব্য করেননি। ভাইরাল পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো সূত্র বা প্রাসঙ্গিক বক্তব্যও খুঁজে পাওয়া যায়নি।
এ ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই জাতীয় গণমাধ্যমে আলোচিত হতো। কিন্তু মূলধারার কোনো সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এ ধরনের মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বরং ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে দেওয়া তার বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলন— উভয়ের গুরুত্ব ও মূল্যবোধকে সম্মান করার কথা বলেছেন।
সুতরাং, আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়’— এমন মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

