সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘কিসের গণভোট? গণভোট বলে কিছু নেই’— শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গণভোট বিষয়ে নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন এটি বিএনপি সরকার গঠনের পর দেওয়া সাম্প্রতিক বক্তব্য। ফলে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি বর্তমান সময়ের নয়। এটি মূলত ২০২৫ সালের নভেম্বর মাসের একটি পুরোনো ভিডিও। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু এ মন্তব্য করেছিলেন।
অর্থাৎ, ভিডিওতে থাকা বক্তব্যটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া নয় এবং বিএনপি সরকার গঠনের পরবর্তী কোনো মন্তব্যও নয়। পুরোনো একটি বক্তব্যকে সাম্প্রতিক দাবি হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
সুতরাং, আমীর খসরুকে উদ্ধৃত করে গণভোট নিয়ে প্রচারিত ভিডিওটি বর্তমান সময়ের নয় এবং এ সংক্রান্ত প্রচারিত দাবি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:

