সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির-এর নামে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন—“কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেবো না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট।”
তবে অনুসন্ধানে জানা গেছে, আইজিপি এ ধরনের কোনো বক্তব্য দেননি। পুলিশ সদর দপ্তরও নিশ্চিত করেছে যে, এই উক্তিটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।
এছাড়া, আইজিপির কোনো যাচাইকৃত বক্তব্য, সংবাদ সম্মেলন বা নির্ভরযোগ্য মূলধারার গণমাধ্যমে এ ধরনের মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং পুলিশ সদর দপ্তর জনসাধারণকে এ ধরনের ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
ফলে, আইজিপির নামে প্রচারিত এই বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর।

