সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম একজন নারীকে কোলে নিয়েছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে অনুসন্ধানে জানা যায়, ছবিটি আসল নয় বরং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
আসল ঘটনা হলো—সাদিক কায়েম ও ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার কথা বলার একটি সাধারণ দৃশ্যকে ভিত্তি করে এআই-সাহায্যে ওই বিভ্রান্তিকর ছবি তৈরি করা হয়েছে। ছবিটির মুখাবয়ব, অঙ্গভঙ্গি ও শরীরের গঠনে অস্বাভাবিকতা স্পষ্টভাবে এআই–জেনারেটেড কন্টেন্টের লক্ষণ বহন করে।
অনুসন্ধানে ‘Tanvir Editz’ নামের একটি ইউটিউব চ্যানেলে তাদের কথোপকথনের ভিডিও পাওয়া যায়, যার সাথে এআই–তৈরি ছবিটির পোশাক ও সেটিং মিলে যায়। তবে সেই ভিডিওসহ অন্য কোনোটিতেই রাফিয়াকে কায়েমের কোলে দেখা যায়নি।
তথ্যসূত্র:
আসল ভিডিও: https://www.youtube.com/shorts/m2IBPrt1SGw

