# Fact Review ## Posts - [ব্যারিস্টার রাশনা ইমামের নামে “মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার” শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।](https://factreview.net/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম–এর নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় তিনি নাকি বলেছেন “মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব”। তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, তিনি এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, গণমাধ্যম প্রতিবেদন বা অফিসিয়াল রেকর্ড কোথাও পাওয়া যায়নি। পরবর্তীতে রাশনা ইমামের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ব্যাখ্যায় তিনি স্পষ্টভাবে জানান, তার নামে প্রচারিত এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। একইসঙ্গে তিনি জানান, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল এ ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং তথ্য যাচাই না করে […] - [শেখ হাসিনার নামে প্রচারিত "হেলিকপ্টার বুকিং" সংক্রান্ত এই উক্তিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা একটি গুজব এবং ভুয়া তথ্য](https://factreview.net/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/): সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ ফটোকার্ডের আদলে তৈরি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, “তারেকের উচিত এখনই দূরপাল্লার হেলিকপ্টার বুকিং করে রাখা।” আমাদের নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, শেখ হাসিনার নামে প্রচারিত এই উক্তিটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। এটি মূলত একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পোস্ট, যা কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী যদি দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এমন কোনো মন্তব্য করে থাকতেন, তবে তা দেশি-বিদেশি প্রথম সারির গণমাধ্যমে (যেমন: বিবিসি, প্রথম আলো, ডেইলি স্টার) প্রধান সংবাদ বা হেডলাইন হিসেবে প্রচারিত হতো। […] - [সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদের সঙ্গে যুক্ত করার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ফেক পরিচয় সংযোজনের একটি উদাহরণ।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—এটি নাকি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদের এবং সেখানে তাকে কেন্দ্র করে মারামারির দৃশ্য দেখা যাচ্ছে। কিছু পোস্টে আরও প্রশ্ন আকারে প্রচার করা হচ্ছে—“এটা কি কবি আবিদুল ইসলাম আবিদ না? ওরে এমনভাবে জুতাপিটা করতেছে কেন?” তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এই দাবিগুলোর কোনো সত্যতা নেই। ভিডিওটির সঙ্গে উল্লিখিত রাজনৈতিক ব্যক্তিত্ব আবিদুল ইসলাম আবিদের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার দৃশ্য, যেখানে একটি ব্যক্তিগত ঝগড়া/বিবাদ দেখা যায়। পরবর্তীতে সেই ভিডিওতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া পরিচয় যুক্ত করে রাজনৈতিক রঙ দিয়ে প্রচার করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি মূলত মেট্রোরেল থেকে নামার সময় গার্লফ্রেন্ডকে ধাক্কা […] - [ইরানের মিসাইল হামলার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ এআই নির্মিত, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে—“ইসরাইলে পরিস্থিতি খুবই ভয়াবহ, ইরানের মিসাইলের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ইসরাইল।” তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সময় টিভির লোগো যুক্ত করে বাস্তব দাবির আভাস দেওয়া হয়েছে। ভিডিও পর্যবেক্ষণে ব্যক্তির মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-তৈরি কনটেন্টে দেখা যায়। এছাড়া, হাইভ মডারেশনের মতো এআই কনটেন্ট শনাক্তকারী টুল দিয়ে যাচাই করার পর দেখা গেছে, ভিডিওটি প্রায় শতভাগ এআই-জেনারেটেড। আলোচিত সময় টিভির ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও ভিডিওটি পাওয়া যায়নি, যা প্রমাণ […] - [তামিম ইকবালের নামে ভারত ও রাজনৈতিক নেতৃত্বকে জড়িয়ে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%87%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%93/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল–এর নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় তিনি নাকি ভারতকে ঘিরে সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক নির্দেশনা নিয়ে মন্তব্য করেছেন। তবে যাচাইয়ে দেখা গেছে, আলোচিত এই বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই। তামিম ইকবাল এমন কোনো মন্তব্য করেননি এবং তার কোনো ভেরিফায়েড প্ল্যাটফর্ম বা নির্ভরযোগ্য সূত্রেও এ ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া রাজনৈতিক নির্দেশনা সংক্রান্ত অংশটি তারেক রহমান–কে জড়িয়ে সম্পূর্ণভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। সাধারণত এ ধরনের উচ্চপর্যায়ের সংবেদনশীল মন্তব্য হলে তা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হতো, কিন্তু কোথাও এ ধরনের কোনো সংবাদ পাওয়া […] - [কবির হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিতর্ক এবং তাঁর নামে প্রচারিত অযোগ্য কৃষক ও বিলাসবহুল জীবনযাপনের দাবিগুলো তদন্তে অসত্য প্রমাণিত হয়েছে।](https://factreview.net/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf/): টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তারেক রহমান–এর হাত থেকে কৃষক কার্ড পাওয়া কবির হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কের পর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বিষয়টি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কবির হোসেন প্রকৃত অর্থেই একজন প্রান্তিক কৃষক এবং প্রচলিত নীতিমালা অনুযায়ী তিনি কৃষক কার্ড পাওয়ার যোগ্য ছিলেন। তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে যে বিত্তশালী বা অযোগ্য কৃষক হিসেবে উপস্থাপন করা হয়েছিল, তা যাচাইয়ে সত্য প্রমাণিত হয়নি। ঘটনাটি ঘটে ১৪ এপ্রিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে তিনি আরও ১৫ জন কৃষকের সঙ্গে কার্ড গ্রহণ করেন এবং সেখানে […] - [জাইমা রহমান ও সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত ছবি এআই-নির্মিত। ](https://factreview.net/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কন্যা জাইমা রহমান–এর সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম–এর বিয়ে সম্পন্ন হয়েছে—এমন দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যা যমুনা টিভির নামে প্রচার করা হয়। তবে যাচাইয়ে দেখা গেছে, আলোচিত এই দাবির পক্ষে কোনো বাস্তব তথ্য বা প্রমাণ নেই। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। অর্থাৎ, গণমাধ্যমটির নাম ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি করা হয়েছে। এছাড়া ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি বিশ্লেষণ করলে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের লক্ষণ দেখা যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় এটি বাস্তব কোনো ছবি নয় বরং ডিজিটালভাবে তৈরি। সুতরাং, জাইমা […] - [ঢাবি শিক্ষকের ছবিকে অশ্লীলভাবে এডিট করে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, বিকৃত এবং বিভ্রান্তিকর। ](https://factreview.net/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2/): সম্প্রতি শেহরীন আমিন ভূঁইয়া মোনামি–এর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। “শাপলাকলি যেখানে আমি সেখানে” শিরোনাম যুক্ত করে ছবিটি বিকৃত ও অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, মূল ছবিটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে পোস্ট করা হয়েছিল এবং এতে কোনো অশালীনতা ছিল না। পরবর্তীতে ছবিটি সম্পাদনা করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের এডিট করা কনটেন্ট সাধারণত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং জনমনে বিভ্রান্তি তৈরির জন্য ছড়ানো হয়। মূল পোস্ট ও প্রচারিত ফটোকার্ডের মধ্যে স্পষ্ট অমিল লক্ষ্য করা যায়। সুতরাং, ঢাবি শিক্ষকের ছবিকে অশ্লীলভাবে এডিট […] - [অনুসন্ধানে খিলক্ষেত এলাকায় বাস্তব কোনো চাঁদাবাজির ঘটনার খবর পাওয়া যায়নি।](https://factreview.net/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় একজন ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা চাঁদা দাবি করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় যে, একটি অফিসের ভেতর একজন ব্যক্তিকে অন্য দুইজন ব্যক্তি ওয়াকিং ক্যান (বৃদ্ধদের হাঁটার লাঠি) ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছে। উক্ত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে খিলক্ষেত এলাকায় বাস্তব কোনো চাঁদাবাজির ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয় থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সূত্রগুলোর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ভিডিওতে থাকা ব্যক্তিরা কেউই খিলক্ষেতের বাসিন্দা নন এবং ঘটনাস্থলও খিলক্ষেতে অবস্থিত নয়। এছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটির মন্তব্য ও প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, এটি মূলত বিনোদন বা ফানি কনটেন্ট হিসেবে তৈরি […] - [পুলিশের মহড়ার ভিডিওকে ‘রমনা পার্কে জঙ্গি হামলা’ দাবিতে প্রচার করা একটি বিভ্রান্তিকর অপপ্রচার।](https://factreview.net/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%95%e0%a7%87/): পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীর রমনা পার্ক–এ ‘জঙ্গি হামলা’ সংঘটিত হয়েছে—এমন দাবি তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব হামলার নয়। এটি বাংলা নববর্ষ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বাংলাদেশ পুলিশ–এর সোয়াট (SWAT) টিমের একটি মহড়ার দৃশ্য। ভিডিওতে প্রদর্শিত কার্যক্রমগুলো ছিল সম্পূর্ণভাবে পূর্ব-পরিকল্পিত নিরাপত্তা অনুশীলনের অংশ। একই মহড়ার ভিডিও দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, যেখানে এটিকে স্পষ্টভাবে প্রশিক্ষণ কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়। সুতরাং, পুলিশের মহড়ার ভিডিওকে ‘রমনা পার্কে জঙ্গি হামলা’ দাবিতে প্রচার করা একটি বিভ্রান্তিকর অপপ্রচার। - [হামের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।](https://factreview.net/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7/): সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, হামের কারণে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা বাস্তবে হয়নি। অনুসন্ধানে কোনো সরকারি বিজ্ঞপ্তি, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা বা মূলধারার গণমাধ্যমে এ ধরনের খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত পোস্টেও কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রসঙ্গত, হামের প্রকোপ নিয়ে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে আদালতে একটি রিট আবেদন করা হয়েছিল—তবে সেটি কোনো সরকারি সিদ্ধান্ত নয়। সব মিলিয়ে, হামের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। - [পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো সংবাদ ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য।](https://factreview.net/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—কয়লার অভাবে আগামী ৫ জুনের পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ভিডিওটি সাম্প্রতিক পরিস্থিতি হিসেবে উপস্থাপন করা হলেও যাচাই করে দেখা গেছে, এটি বর্তমান সময়ের নয়। অনুসন্ধানে পাওয়া যায়, ভিডিওটি মূলত ২০২৩ সালের একটি সংবাদ প্রতিবেদন থেকে নেওয়া। সে সময় কয়লা সংকটজনিত কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। বর্তমানে সেই পুরোনো ভিডিও নতুন দাবি যুক্ত করে পুনরায় প্রচার করা হচ্ছে। মূলধারার সাম্প্রতিক কোনো গণমাধ্যম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫ জুনের পর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার এমন কোনো ঘোষণা পাওয়া যায়নি। সব […] - [ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এআই-নির্মিত।](https://factreview.net/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গ্রেফতার’ দৃশ্য দাবিতে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে “আলহামদুলিল্লাহ ড্রোনাল কাকু গ্রেফতার” শিরোনামে বিভ্রান্তিকর দাবি প্রচার করা হয়। তবে যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ডিপফেক কনটেন্ট। ভিডিওটি পর্যবেক্ষণে ব্যক্তির মুখাবয়ব, নড়াচড়া এবং আশপাশের পরিবেশে একাধিক অসামঞ্জস্যতা ধরা পড়ে, যা সাধারণত এআই-জেনারেটেড ভিডিওতে দেখা যায়। পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Moderation’-এর মাধ্যমে বিশ্লেষণ করা হলে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। সুতরাং, ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং […] - [আইজিপি মো. আলী হোসেন ফকিরকে জড়িয়ে প্রচারিত এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%95/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে—“পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।” তথ্য যাচাই করে দেখা গেছে, আইজিপি এই ধরনের কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবিটি মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উদ্ভূত এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ঘটনা হিসেবে প্রচারিত হয়েছে। ফটোকার্ড ও প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান করেও এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা গণমাধ্যম প্রতিবেদন পাওয়া যায়নি যা দাবিটিকে সমর্থন করে। ফটোকার্ডে ব্যবহার হওয়া আইজিপির ছবির উৎস খুঁজে দেখা যায়, এটি মূলত ২৭ মার্চ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং […] - [ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটে হামলায় ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।](https://factreview.net/%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a8/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনসুলেটে বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক নিহত ও আহত হয়েছেন। তবে বিস্তারিত অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। আন্তর্জাতিক একাধিক নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণে দেখা যায়, উক্ত হামলায় কোনো ইসরায়েলি নাগরিক হতাহত হননি। বরং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন হামলাকারী নিহত এবং বাকি দুইজন আহত হয়েছেন। এছাড়া হামলাকারীদের গুলিতে দুইজন তুর্কি পুলিশ সদস্য আহত হলেও তারা আশঙ্কামুক্ত রয়েছেন। যাচাই করে আরও নিশ্চিত হওয়া যায় যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি মূল ঘটনাটিরই ফুটেজ হলেও এর সঙ্গে ভুয়া ও অতিরঞ্জিত দাবি […] - [নেপালে সব বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।](https://factreview.net/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়—নেপালের নতুন প্রধানমন্ত্রী দেশের সব বেসরকারি স্কুল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং বিভ্রান্তির সৃষ্টি করে। তবে যাচাই করে দেখা যায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেপাল সরকার নেয়নি। দেশটির কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ এবং শিক্ষা সংশ্লিষ্ট সরকারি প্ল্যাটফর্মগুলো পর্যালোচনায়ও এ ধরনের কোনো নীতিগত সিদ্ধান্ত বা ঘোষণার প্রমাণ মেলেনি। সুতরাং,, নেপালে সব বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। - [সান মারিনোর বিপক্ষে আসন্ন ম্যাচটি ইউরোপীয় দলের বিপক্ষে বা ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচ—এমন দাবি বিভ্রান্তিকর ও অসত্য।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমের পোস্টে দাবি করা হয়, আগামী জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে ইউরোপীয় কোনো জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবি সঠিক নয়। বাংলাদেশ ফুটবল দল এর আগেও ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ২০০১ সালে বসনিয়া-হার্জেগোভিনা এবং তৎকালীন যুগোস্লাভিয়ার বিপক্ষে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়, যা ভারতের কোচির একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফুটবল বিষয়ক বিভিন্ন নির্ভরযোগ্য ডাটাবেজ ও আর্কাইভেও এসব ম্যাচের তথ্য সংরক্ষিত রয়েছে। এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় যে বাংলাদেশ আগে থেকেই ইউরোপীয় দলের বিপক্ষে খেলেছে। […] - [মামুনুল হককে জড়িয়ে সময় টিভির নামে সামাজিক মাধ্যমে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট, এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।](https://factreview.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনুল হককে জড়িয়ে সময় টিভি ব্র্যান্ডের লোগোসহ একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডে দাবি করা হয়েছিল, “ওয়াজ মাহফিলে বসে গোপনে হস্থমৈথুন করলো আল্লামা মামুনুল হক, প্রতিবাদ করলো তার শ্রোতারা।” যাচাই-বাছাই ও অনুসন্ধানের মাধ্যমে দেখা গেছে, সময় টিভি এর ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। এছাড়াও অন্য কোনো মূলধারার গণমাধ্যমে আলোচিত ঘটনাটি ঘটেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পর্যালোচনার মাধ্যমে ফটোকার্ডটির ডিজাইন ও ফন্ট সময় টিভির প্রচলিত ফটোকার্ডের সাথে মিলে যায় না, যা নির্দেশ করে যে এটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত এবং ভুয়া ফটোকার্ড। সুতরাং, মামুনুল হককে জড়িয়ে সময় টিভির নামে […] - [শেরপুর-৩ নির্বাচনে বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত হওয়ার দাবিটি বিভ্রান্তিকর ও মিথ্যা। ](https://factreview.net/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa/): শেরপুর-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়—বিএনপির হামলায় জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। তবে যাচাই-বাছাইয়ে এ দাবির সত্যতা পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট জামায়াত নেতা সংঘর্ষে আহত হলেও তিনি মারা যাননি; বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে মৃত্যুর যে তথ্য প্রচারিত হয়েছিল, পরবর্তীতে তা ভুল হিসেবে সংশোধন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল থেকেও ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, তাৎক্ষণিক ও যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, যা পরে সংশোধন করা হয়। এছাড়া, মূলধারার কোনো গণমাধ্যমেও বিএনপির হামলায় জামায়াত নেতার মৃত্যুর দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে নির্বাচন চলাকালে পুলিশ ও […] - [শেখ হাসিনার প্রশংসা করে আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং বানোয়াট।](https://factreview.net/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নাকি বলেছেন, “আজকে পেট্রোল-ডিজেলের দিকে তাকিয়ে ভাবছি শেখ হাসিনা কীভাবে করোনায় ৩ বছর কাটিয়ে উঠলো… আমাদের কোন কিছুর অভাব হতে দেয়নি, এই জাতি আপনার মতো নেত্রীর কাছে কৃতজ্ঞ।” তথ্য যাচাই করলে দেখা গেছে, আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত ফটোকার্ডটি কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি ও ছড়ানো হয়েছে। ড. আসিফ নজরুলের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল, ভেরিফাইড কোনো প্ল্যাটফর্ম বা নির্ভরযোগ্য গণমাধ্যম পর্যবেক্ষণ করেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, যেকোনো উল্লেখযোগ্য বক্তব্য থাকলে তা দেশের প্রধান গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে […] - [মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণের ব্যক্তিগত নির্যাতনের ছবিকে ধর্মীয় পরিচয় জড়িয়ে উপস্থাপন করে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।](https://factreview.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর ক্ষতবিক্ষত কয়েকটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং ‘আব্দুল’ নামের এক মুসলিম প্রেমিকের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। ক্যাপশনে ব্যঙ্গাত্মকভাবে “মেরা আব্দুল আলাগ হ্যায়” বা “আব্দুলের ভালোবাসার চিহ্ন” ইত্যাদি লেখা ব্যবহার করে বিষয়টি প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আলোচিত ছবিগুলো কোনো সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ছবিগুলো মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণের, যিনি তার প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই কর্তৃক শারীরিক নির্যাতনের পর নিজের আঘাতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘News18’সহ একাধিক নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ঘটনাটি ব্যক্তিগত সম্পর্কজনিত নির্যাতনের, […] - [ভিডিওটিতে দেখানো মেট্রোরেল লাইন থেকে লাফ দিয়ে আত্মহত্যার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া।](https://factreview.net/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখানো হচ্ছে এক ব্যক্তি মেট্রোরেল লাইনের ওপর থেকে নিচে লাফিয়ে আত্মহত্যা করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘মিরপুর ১৩’। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও। মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটার প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওতে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যায়, যেমন: স্টেশনের নামের বিকৃত অক্ষর, বাংলায় ‘মিরপুর ১৩’ এবং ইংরেজিতে ‘Mirpur 10’ লেখা, মানুষের অস্বাভাবিক চলাচল এবং বিলবোর্ডের অসংলগ্ন লেখা। এছাড়া বাস্তবে মিরপুর ১৩ এলাকায় কোনো মেট্রো স্টেশনও নেই। এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করলে দেখা […] - [এনসিপি নেত্রী রাফিয়ার আত্মহত্যার দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—পুলিশকে ‘ফাঁক ইউ’ বলা এনসিপি নেত্রী রাফিয়া আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। যাচাই করে দেখা যায়, ফটোকার্ডটিতে যে নারীর ছবি ব্যবহার করা হয়েছে, তিনি এনসিপির কোনো নেত্রী নন; বরং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। অর্থাৎ, নামের মিলকে কাজে লাগিয়ে ভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর […] - [ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর পাইলটকে উদ্ধার করে দেশটির হেফাজতে নেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এ সংক্রান্ত ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।](https://factreview.net/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর পাইলটকে উদ্ধার করে দেশটির হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটিকে ঘিরে বিভিন্ন পোস্টে বলা হয়, নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে ইরান জীবিত অবস্থায় আটক করেছে এবং একটি ছবিকে সেই দাবির প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উক্ত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে টানা অনুসন্ধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রই উদ্ধার করে। একই তথ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকেও জানানো হয়। এতে স্পষ্ট হয় যে, পাইলটসহ উভয় ক্রু সদস্যই যুক্তরাষ্ট্রের […] - [‘গ্রেফতার হলেন ডিবি হারুন’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া।](https://factreview.net/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গ্রেফতার হয়েছেন। ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের ডিজাইন, লোগো ও ব্র্যান্ডিং ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ছবিতে ডিবি হারুনের আটক অবস্থার দৃশ্য দেখানো হয়েছে। তথ্য যাচাই করা হলে দেখা গেছে, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণেও এই ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, ছবির ভিজ্যুয়াল উপাদান বিশ্লেষণে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ছবি হিসেবে শনাক্ত হয়েছে। ডিবি হারুনের গ্রেফতারের […] - [শায়খ আহমাদুল্লাহর নামে প্রচারিত “লুবাবার ১৫ বছর বিয়েতে যারা নারাজ হয়েছেন, তারা আসলে ইসলাম বিদ্বেষী” মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া।](https://factreview.net/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%96-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ নাকি বলেছেন, “লুবাবার ১৫ বছর বিয়েতে যারা নারাজ হয়েছেন, তারা আসলে ইসলাম বিদ্বেষী।” পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে সত্য বলে মনে করছেন। তথ্য যাচাই করলে দেখা গেছে, শায়খ আহমাদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। মূলধারার গণমাধ্যম, নির্ভরযোগ্য সূত্র বা তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ধরনের কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধান আরও প্রকাশ করে যে, এই দাবির সূত্রপাত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে হয়েছে, যা পরে বিভ্রান্তিকরভাবে বাস্তব সংবাদ হিসেবে প্রচার করা হয়েছে। উল্লেখ্য, লুবাবা নিজে একটি ফেসবুক […] - [শিক্ষকদের আলাদা তেল দেওয়ার সময়সূচির দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে শিক্ষকদের জন্য আলাদা জ্বালানি তেল সরবরাহের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে সরবরাহের সময়সূচি উল্লেখ থাকলেও, তা শুধুমাত্র প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি সরবরাহের জন্য এবং কোনো পেশা বা শ্রেণি অনুযায়ী আলাদা সময়সূচি নেই। এছাড়া, একাধিক এআই ডিটেকশন টুল দিয়ে যাচাই করার পর নিশ্চিত হওয়া গেছে যে ছবিটি শতভাগ এআই-জেনারেটেড। সুতরাং, শিক্ষকদের আলাদা তেল দেওয়ার সময়সূচির দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। - [সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো রুটিনটি ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-4/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত এইচএসসি ২০২৬ পরীক্ষার রুটিন প্রচারিত হয়েছে। পোস্টে দাবি করা হচ্ছে, এটি আগাম এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময়সূচি। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই রুটিনটি সম্পূর্ণ ভুয়া। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কোনো অফিশিয়াল রুটিন এখনও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়নি। বিশ্লেষণে জানা যায়, ভাইরাল রুটিনের বিন্যাস এবং তারিখগুলো ২০২৫ সালের এইচসি পরীক্ষার রুটিন থেকে নেওয়া হয়েছে। মূল উৎসের সরকারি স্মারক নম্বরও ২০২৫ সালের রুটিনের সঙ্গে সম্পূর্ণ মিলেছে। এটি প্রমাণ করে যে, পুরনো রুটিনের তথ্য কেটে-ছেঁড়া করে নতুন বছরের নামে প্রচার করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য গণমাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত কোনো তথ্য বা […] - [ভোলা মডেল থানায় সাওদা সুমির হাতকড়া পরিহিত অবস্থার ভাইরাল ছবিটি বাস্তব কোনো ঘটনার প্রতিফলন নয়; এটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং এআই-নির্মিত। ](https://factreview.net/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%93%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ভোলা মডেল থানায় বিবি সাওদা সুমি-কে হাতকড়া পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। পোস্টগুলোতে বলা হয়, সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে আটক হওয়ার পর এই ছবি ধারণ করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ০৫ এপ্রিল তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরবর্তীতে ০৭ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান। এই ঘটনাকে ঘিরেই আলোচিত ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। ছবিটি বিভিন্ন ব্যক্তি ও প্ল্যাটফর্ম থেকেও প্রচার করা হয়, যার মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ, ডা. মাহমুদা মিতু, পিনাকী […] - [প্রধানমন্ত্রীর নামে প্রচারিত “আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন… বিদ্যুৎ চাচ্ছেন” মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া](https://factreview.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—প্রধানমন্ত্রী নাকি বলেছেন, “আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন এট দ্যা সেইম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। এটা কোন গভমেন্টের পক্ষেই দেওয়া সম্ভব না।” পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে সত্য বলে মনে করছেন। তথ্য যাচাই করে দেখা গেছে, প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। মূলধারার গণমাধ্যম বা সরকারি সূত্রেও এই বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ধরনের পোস্ট সাধারণত বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তৈরি করা হয়। সুতরাং, প্রধানমন্ত্রীর নামে প্রচারিত “আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন… বিদ্যুৎ চাচ্ছেন” মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া । - [রিজওয়ানা হাসানের নামে ছড়ানো “নাহিদ কে রাস্তা থেকে তুলে এনে আমরা মন্ত্রী এমপি বানিয়েছি” মন্তব্যটি ভুয়া](https://factreview.net/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9b/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—রিজওয়ানা হাসান নাকি বলেছেন, “নাহিদ আমাদের কিভাবে রাস্তায় নামতে বলে আমার মাথায় ধরে না, নাহিদ কে রাস্তা থেকে তুলে এনে আমরা মন্ত্রী এমপি বানিয়েছি” পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তথ্য যাচাই করা হলে দেখা গেছে, রিজওয়ানা হাসান এমন কোনো মন্তব্য করেননি। মূলধারার গণমাধ্যম, নির্ভরযোগ্য সূত্র বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ধরনের কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। ফটোকার্ডটি অনির্ভরযোগ্য সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছড়ানো হয়েছে এবং এর ডিজাইন ও ভাষা বিশ্লেষণেও এটি ইচ্ছাকৃতভাবে তৈরি ও প্রচারিত বিভ্রান্তিকর কনটেন্ট হিসেবে প্রতীয়মান হয়। সুতরাং, রিজওয়ানা হাসানের নামে প্রচারিত […] - [গোপালগঞ্জে পুকুরে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার—প্রচারণাটি অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর](https://factreview.net/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে যে গোপালগঞ্জের একটি পুকুরের পানির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকিয়ে রাখা ছিল। পোস্টে দেশের চলমান জ্বালানি সংকট ও বাজারমূল্য বৃদ্ধির প্রেক্ষাপট যুক্ত করে ঘটনাটিকে “সাগর সেঁচে স্বর্ণ পাওয়ার মতো” হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমন দাবির মাধ্যমে সাধারণ জনগণকে আতঙ্কিত করা হয়েছে এবং ঘটনা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সঙ্গে সরাসরি যুক্ত করার চেষ্টা করা হয়েছে। তথ্য যাচাইয়ের পরে জানা গেছে, ভাইরাল দাবির পরিমাণ ও প্রতিক্রিয়া অত্যন্ত অতিরঞ্জিত। বাস্তবে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালত ২০০ লিটার ডিজেল উদ্ধার করেছে। এ ঘটনায় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ভাইরাল ছবিটি […] - [পহেলা বৈশাখ উপলক্ষে ২৫০০ টাকা প্রদানের নামে ছড়ানো এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক। ব্যবহারকারীদের এ ধরনের লিংক থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।](https://factreview.net/%e0%a6%aa%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ উপলক্ষে নাগরিকদের জন্য ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ প্রদান করছেন। পোস্টে আরও বলা হচ্ছে, নির্দিষ্ট একটি লিংকে রেজিস্ট্রেশন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে। তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের কোনো আর্থিক সহায়তা বা বোনাস ঘোষণার তথ্য মূলধারার গণমাধ্যম, সরকারি ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা যায়, আলোচিত লিংকটি একটি ভুয়া ও প্রতারণামূলক ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। ব্যবহারকারী লিংকে প্রবেশ করলে তাকে একটি ফরম পূরণের জন্য প্রলুব্ধ করা হয়, যেখানে […] - [অভিনেতা আসাদ ও ঢাবি শিক্ষক মোনামীর বিয়ে সংক্রান্ত প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবভিত্তিক।](https://factreview.net/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%93-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও অভিনেতা আসাদুজ্জামান আসাদের বিয়ে” শিরোনামে দুইটি ছবি ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, তারা বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে যাচাই-বাছাই ও অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। আলোচিত দুইজন—শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এবং অভিনেতা আসাদুজ্জামান আসাদ—বাস্তবে কাজিন (চাচাতো/মামাতো সম্পর্কিত), তাদের মধ্যে বিয়ের কোনো ঘটনা ঘটেনি। অনুসন্ধানে অভিনেতা আসাদুজ্জামান আসাদের ফেসবুক প্রোফাইলে ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টে দেখা যায়, তিনি মোনামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাদের পারিবারিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। একইভাবে, মোনামীর ফেসবুক প্রোফাইল থেকেও জানা যায়, তিনি একটি মেহেদী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সেই […] - [‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’—এই বক্তব্যটি জ্বালানি মন্ত্রীর নামে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে ‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’—এমন একটি মন্তব্যের দাবি সম্বলিত ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে যাচাই-বাছাই ও অনুসন্ধানে দেখা গেছে, জ্বালানি মন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, গণমাধ্যম প্রতিবেদন কিংবা সরকারি বিবৃতি পাওয়া যায়নি। ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কোনো বিশ্বাসযোগ্য উৎস উল্লেখ নেই। পাশাপাশি প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান এবং মন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনাতেও এই ধরনের কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি। অনুসন্ধানে আরও জানা যায়, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই এই বিভ্রান্তিকর তথ্যের সূত্রপাত। পরবর্তীতে সেটিকে […] - [ফয়সাল করিমের রিমান্ড ইস্যুতে হাসনাত আবদুল্লাহর নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া](https://factreview.net/%e0%a6%ab%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%b8/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নামে একটি বক্তব্য সম্বলিত ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন—‘ফয়সালকে রিমান্ডে নিয়ে জজমিয়া নাটক সাজিয়ে ইনকিলাব মঞ্চ ও জুলাই যোদ্ধাদের ফাঁসানো হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে।’ তবে যাচাই-বাছাই ও অনুসন্ধানে দেখা গেছে, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, অফিসিয়াল বিবৃতি বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কোনো গ্রহণযোগ্য সূত্র উল্লেখ নেই। পাশাপাশি প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান এবং হাসনাত আবদুল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনাতেও এই বক্তব্যের সত্যতা মেলেনি। অনুসন্ধানে […] - [প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে প্রচারিত উক্তি এবং সংশ্লিষ্ট ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এটি স্যাটায়ার পোস্ট এআই-জেনারেটেড কনটেন্ট ব্যবহার করে তৈরি একটি অপপ্রচার।](https://factreview.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae-2/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “সবকিছু ৬টা বন্ধ করে দিয়ে, ৯টা বাজে সিনেমা দেখার মজাই আলাদা”—এমন একটি উক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ছড়িয়ে পড়েছে। উক্তিটির সঙ্গে একটি ফটোকার্ডও প্রচার করা হচ্ছে। যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। মূলধারার কোনো গণমাধ্যম, সরকারি বিবৃতি বা নির্ভরযোগ্য সূত্রেও এই ধরনের মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, ‘প্রথম আলু’ নামের একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই এই বিভ্রান্তিকর তথ্যের সূত্রপাত। পরবর্তীতে সেটিকে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিশ্লেষণে দেখা গেছে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও বাস্তব নয়; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে […] - [সন্ধ্যার পর বাসাবাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রিজভীর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়—সন্ধ্যার পর বাসাবাড়িতে অপ্রয়োজনে লাইট ও ফ্যান ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তদারকি করবে। তবে বিষয়টি যাচাই করে বিএনপি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, এই বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে রুহুল কবির রিজভীর নামে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রচার করছে, যার কোনো বাস্তবতা নেই। এছাড়া, […] - [“রংপুর দখল করে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে” দাবিটি ভিত্তিহীন এবং সম্পূর্ণ ভুয়া।](https://factreview.net/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে, আসাম মুখ্যমন্ত্রী নাকি বলেছেন, “রংপুরে আগে অ্যা’টাক হবে, রংপুর দখল করে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে।” পোস্টটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। তথ্য যাচাই করা হলে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা সরকারি সূত্র পাওয়া যায়নি। আসাম মুখ্যমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য, প্রেস রিলিজ বা গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন এই ধরনের বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয়। এ ধরনের পোস্টের উদ্দেশ্য মূলত বিভ্রান্তি সৃষ্টি করা এবং জনমনে অস্থিরতা তৈরি করা। সুতরাং, “রংপুর দখল করে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে” দাবিটি ভিত্তিহীন এবং সম্পূর্ণ ভুয়া। - [‘তেল নেই লেখা জামায়াত নেতার পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, এডিটেড এবং বিভ্রান্তিমূলক। এটি প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে তৈরি।](https://factreview.net/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%87/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তেল নেই লেখা জামায়াত নেতার পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের লোগো ব্যবহার করা একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফ্যাক্ট চেকে দেখা গেছে, আমার দেশ এই শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। মূল ফটোকার্ডের শিরোনাম ডিজিটালি পরিবর্তন করে প্রচারিত ফটোকার্ড তৈরি করা হয়েছে। মূল ফটোকার্ডে উল্লিখিত শিরোনাম ছিল ‘তেল নেই লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি’। শুধুমাত্র ডিজিটাল এডিটিং ব্যবহার করে ‘জামায়াত নেতার পাম্পে’ অংশটি সংযোজন করা হয়েছে। ফটোকার্ডের ডিজাইন, গ্রাফিক্স এবং লোগো মূল ফটোকার্ড থেকে নেওয়া হলেও শিরোনামে বিভ্রান্তিকর পরিবর্তন করা হয়েছে। উল্লেখযোগ্য, মূল ফটোকার্ডটি আমার দেশের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং […] - [ডিপ স্টেট ও হাদি হত্যা নিয়ে ফরহাদ মাজহারকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে কবি ও চিন্তক ফরহাদ মাজহারকে জড়িয়ে দাবি করা হয়েছে—“ইউনূসকে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি ২৪-এর জুলাইয়ে ছাত্র জনতাকেও স্নাইপার দিয়ে হত্যা করেছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।” তথ্য যাচাই করে দেখা গেছে, ফরহাদ মাজহার এই ধরনের কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবিটির কোনো নির্ভরযোগ্য সূত্র, মূলধারার গণমাধ্যম বা ফরহাদ মাজহারের নিজস্ব কোন প্রকাশিত বক্তব্য পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে, এই দাবি মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উত্পন্ন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসল খবরের মতো প্রচার করা হয়েছে। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এবং প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান করেও এমন কোনো […] - [সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-3/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে “ইরানের হামলায় আমেরিকার যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার আগে একটি মহিলা সৈন্য লাইভে এসে কান্না করেছেন।” পোস্টে আরও যুক্ত করা হয়েছে, এই কান্নার সাথে ফিলিস্তিনি শিশু, বৃদ্ধ ও যুবকদের হত্যার ব্যাখ্যা যুক্ত করে সেনাদের প্রতি নৈতিক তর্ক তোলা হয়েছে। তথ্য যাচাই করার পরে দেখা গেছে, এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নির্ভরযোগ্য সূত্রে বা সংবাদমাধ্যমে এই ধরনের খবর পাওয়া যায়নি। ভাইরাল ভিডিও বা ছবির কোনো প্রমাণই উপস্থিত নেই যে একজন মহিলা সৈন্য যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার আগে লাইভে কান্না করেছেন। এছাড়া, পোস্টের বক্তব্য ভিন্ন ঘটনার চিত্রকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে ব্যবহার করে […] - [আসিফ নজরুল এমন কোনো বক্তব্য দেননি। আলোচিত দাবিটির কোনো নির্ভরযোগ্য উৎস বা গণমাধ্যমে প্রকাশিত তথ্য পাওয়া যায়নি।](https://factreview.net/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নাকি বলেছেন, “আরেকবার দায়িত্ব পেলে দেশে তেলের সংকট থাকবে না।” পোস্টটি বিভিন্ন মাধ্যমে শেয়ার হয়ে বিভ্রান্তি তৈরি করছে। তথ্য যাচাই করে দেখা গেছে, আসিফ নজরুল এমন কোনো বক্তব্য দেননি। আলোচিত দাবিটির কোনো নির্ভরযোগ্য উৎস বা গণমাধ্যমে প্রকাশিত তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানে আরও জানা যায়, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই এই বিভ্রান্তিকর তথ্যটির সূত্রপাত, যা পরবর্তীতে বাস্তব খবর হিসেবে ছড়িয়ে পড়ে। সুতরাং, মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। - [তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি হয়েছেন—এমন দাবি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং স্যাটায়ার থেকে তৈরি বিভ্রান্তিকর তথ্য।](https://factreview.net/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%87%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/): সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হচ্ছে যে এনসিসি বিসিবি নির্বাচনে অনিয়ম খুঁজে পাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন। পোস্টটি “Blitz Vision” নামের একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়েছে এবং অনেকেই এটিকে বাস্তব খবর হিসেবে প্রচার করছেন। তবে যাচাই করে দেখা গেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত, পরিবর্তন বা নিয়োগের তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত হয়নি। আলোচিত দাবিটির সূত্র অনুসন্ধানে পাওয়া যায়, এটি মূলত একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) পেজের কনটেন্ট, যা বাস্তব সংবাদ নয়। অর্থাৎ, একটি ব্যঙ্গাত্মক পোস্টকে প্রেক্ষাপট ছাড়া শেয়ার করার ফলে সেটি বিভ্রান্তিকর “ব্রেকিং নিউজ” হিসেবে […] - [নদীতে বস্তাভর্তি টাকা ভাসার ভাইরাল ছবিটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং এআই-নির্মিত।](https://factreview.net/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় নদীর পানিতে পলিথিনে মোড়ানো টাকার বস্তা ভাসছে। ছবিতে একশ, পাঁচশ ও এক হাজার টাকার নোটভর্তি একাধিক ব্যাগ কাদাযুক্ত পানিতে ভেসে থাকতে দেখা যায়। এ দৃশ্য দেখে অনেকেই এটিকে ব্যাংক লুট, দুর্নীতি বা রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করছেন। কিছু পোস্টে আবার এটিকে কর্ণফুলী নদী-এ ভেসে ওঠা বলেও উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, ছবিটি বাস্তব কোনো ঘটনার প্রতিফলন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নদীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মিজানুর রহমান (সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানিয়েছেন, ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি […] - [‘The Wall’-এ প্রকাশিত ওয়ার্ক ফ্রম হোম সংক্রান্ত সংবাদ এবং এর সঙ্গে যুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে প্রচারিত প্রজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।](https://factreview.net/the-wall-%e0%a6%8f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ab%e0%a7%8d/): সম্প্রতি The Wall নামক একটি ভারতীয় অনলাইন পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী ৫ এপ্রিল থেকে বাংলাদেশে সরকারি কর্মচারীরা সপ্তাহে তিন দিন অফিসে এবং দুই দিন বাসা থেকে (ওয়ার্ক ফ্রম হোম) কাজ করবেন। জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় এবং একটি কথিত সরকারি প্রজ্ঞাপন সংযুক্ত করে সংবাদটিকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হয়। তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত Ministry of Public Administration বা বাংলাদেশ সরকারের অন্য কোনো দায়িত্বশীল সংস্থা থেকে গ্রহণ বা প্রকাশ করা হয়নি। সরকারের কোনো অফিসিয়াল ওয়েবসাইট, যাচাইকৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিংবা দেশের স্বনামধন্য গণমাধ্যমে এমন কোনো […] - ['হিজবুল্লাহর হাতে ৯৩৫ ইসরায়েলি সেনা নিহত' দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর](https://factreview.net/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—হিজবুল্লাহ “লে’বা/ননে স্থল অভিযান চালিয়ে ৯৩৫ জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে”। পোস্টটি ধর্মীয় উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশের সঙ্গে ছড়ানো হয়েছে। তথ্য যাচাই করা হলে দেখা গেছে, এমন কোনো সত্যতা নেই। মূলধারার আন্তর্জাতিক বা স্থানীয় কোনো সংবাদমাধ্যম, সামরিক বা সরকারি সূত্র থেকে এমন কোনো ঘটনা প্রকাশিত হয়নি। এছাড়া, এ ধরনের সংখ্যাগত দাবি অতিরঞ্জিত এবং প্রমাণহীন। বিশ্লেষকরা মনে করেন, এটি একটি উস্কানিমূলক ও বিভ্রান্তিকর প্রচার, যা উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। সুতরাং, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবে ঘটেনি। - [সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নামে ছড়ানো এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং অপপ্রচার।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—শিশুদের টিকা দেওয়া ইসলামবিরোধী এবং ইসলামিক স্কলারদের পরামর্শে ড. ইউনূসের সরকার টিকাদান কার্যক্রম বন্ধ করেছিল। এই বক্তব্যটি সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নামে প্রচার করা হচ্ছে। তবে তথ্য যাচাই করে দেখা গেছে, শফিকুল আলম এমন কোনো মন্তব্য করেননি। নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি সূত্র বা তার কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধানে আরও জানা যায়, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া, যা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচি শিশুদের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বাস্থ্য উদ্যোগ। সুতরাং, সাবেক প্রেস […] - [মাওলানা মিজানুর রহমান আজহারিরঅস্ট্রেলিয়া ভিসা বাতিলের প্রচারিতখবরটি বিভ্রান্তিকর](https://factreview.net/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9c/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। এই দাবিতে উল্লেখ করা হয়েছে, আজহারি হিটলারের প্রশংসা করেছেন এবং ইহুদিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, যেমন “ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী” এবং “বিষাক্ত কলঙ্ক” বলে অভিহিত করেছেন। এই খবরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পোস্টে তাঁর ছবি এবং অস্ট্রেলিয়ার পতাকা বা সরকারি লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা হয়েছে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তথ্য যাচাই করলে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ অসত্য। মাওলানা আজহারি ভেরিফাইড ফেসবুক পেজে স্পষ্টভাবে বলেছেন, তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন এবং কোনো বক্তব্য […] - [বাস্তবে পৃথক একটি লঞ্চ দুর্ঘটনার ঘটনা ঘটলেও সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে এই বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে।](https://factreview.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a6%e0%a7%81/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ঈদে ঘরমুখো যাত্রী বহনকারী দুইটি লঞ্চের সংঘর্ষে সেগুলো ডুবে যাচ্ছে এবং এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। পোস্টটি আবেগপ্রবণ বর্ণনার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সময়ের মধ্যে এমন কোনো বড় দুর্ঘটনার খবরও মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এছাড়া ছবিটি বিশ্লেষণ করলে বিভিন্ন অসামঞ্জস্যতা ও অস্বাভাবিক ভিজ্যুয়াল উপাদান দেখা যায়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে। উল্লেখ্য, বাস্তবে পৃথক একটি লঞ্চ দুর্ঘটনার ঘটনা ঘটলেও সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে এই বিভ্রান্তিকর দাবি […] - [সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই ছবি AI দ্বারা সম্পাদিত এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-2/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এবং অভিনেতা আসাদুজ্জামান আসাদের একটি ছবি প্রচারিত হয়েছে। ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, এটি তাদের বাস্তব সাক্ষাৎ বা নতুন কোনো ফটোশুটের অংশ। তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, প্রচারিত ছবিটি আসল নয়। মূলত, আলাদা আলাদা সময়ে তোলা তাদের ভিন্ন পোশাকের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত ছবির ব্যাকগ্রাউন্ড, অবস্থান এবং আনুষঙ্গিক উপাদান মূল ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তবে পোশাক ও নির্দিষ্ট স্থানীয় ডিটেইল সম্পূর্ণ ভিন্ন। ছবিটির উৎস অনুসন্ধান করা হলে Ahmed Nirjon BSL নামের একটি ফেসবুক প্রোফাইলে ১৮ […] - [তেল কিনতে রাস্তায় ঘুমাচ্ছে মানুষের” দাবি সহ ছবিটি বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ এআই-তৈরি কনটেন্ট। জনগণকে এই ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।](https://factreview.net/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি প্রচারিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ পেট্রোল পাম্পের পাশে ঘুমিয়ে আছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে, “তেল কিনতে তেলের পাম্পে রাস্তায় ঘুমিয়ে আছে দেশের মানুষ।” তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, প্রচারিত ছবিটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ঘটনা বা দৃশ্যের প্রমাণ পাওয়া যায়নি। ছবির বিশ্লেষণে দেখা যায়, মানুষের অবস্থান ও বাইকের বিন্যাসে অস্বাভাবিকতা রয়েছে, পাশাপাশি ব্যানারে থাকা লেখা বিকৃত—যা সাধারণত এআই-জেনারেটেড কনটেন্টের বৈশিষ্ট্য। এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect দিয়ে যাচাই করলে ছবিটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ ধরা […] - ['ইন্ডিয়ার সঙ্গে চোখ-নিচু করে কথাবলতে হবে'-শামাওয়াবেদকে জড়িয়েছড়ানো বক্তব্যটিভুয়া ও বিভ্রান্তিকর](https://factreview.net/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—শামা ওয়াবেদ নাকি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন। “চোখ নিচু করে কথা বলতে হবে” ধরনের বক্তব্য তার নামে প্রচার করে পোস্টটি বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তির সৃষ্টি করে। তবে তথ্য যাচাইয়ে এমন কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সূত্র কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ধরনের মন্তব্যের অস্তিত্ব নেই। অনুসন্ধানে আরও দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি একটি অনির্ভরযোগ্য সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রচারিত হয়েছে, যার তথ্যের কোনো প্রামাণিক ভিত্তি নেই। ফটোকার্ডটির ডিজাইন ও ভাষা বিশ্লেষণেও এটি ইচ্ছাকৃতভাবে তৈরি ও প্রচারিত অপপ্রচার […] - [শামারুহ মির্জার নামে প্রচারিত এই মন্তব্য এবং মোহনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, বিকৃত ও বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে মোহনা টিভির লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে – শামারুহ মির্জা নাকি বলেছেন, “আমরা চাইলে দেশকে উলটপালট করে লুট করে দিতে পারি।” এই দাবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তির সৃষ্টি করে। তথ্য যাচাইয়ে দেখা যায়, এমন কোনো বক্তব্য শামারুহ মির্জা দেননি এবং মোহনা টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। সংশ্লিষ্ট গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে উল্লিখিত শিরোনামের কোনো কনটেন্ট পাওয়া যায়নি। অনুসন্ধানে আরও জানা যায়, ২৮ মার্চ তারিখে মোহনা টিভির একটি ভিন্ন ফটোকার্ড প্রকাশিত হয়েছিল, যেখানে শামারুহ মির্জার একটি বক্তব্য তুলে ধরা হয়। তবে ভাইরাল […] - [মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের করমর্দনের ভাইরাল ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং এআই-নির্মিত।](https://factreview.net/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমান করমর্দন করছেন। দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে একটি সামিটে অংশ নেওয়ার সময় এই সাক্ষাৎ হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিটি বিশ্লেষণ করলে দেখা যায়, উভয়ের মুখের গঠন তাদের প্রকৃত চেহারার সঙ্গে পুরোপুরি মেলে না এবং হাতের গঠনে অসামঞ্জস্য রয়েছে—যা সাধারণত এআই-জেনারেটেড ছবিতে দেখা যায়। এছাড়াও, সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্র বা অফিসিয়াল প্ল্যাটফর্মে এই ঘটনার সত্যতা পাওয়া যায়নি। সুতরাং, মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের করমর্দনের ভাইরাল ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং এআই-নির্মিত। - [আমেরিকান ও ইরানি সেনাবাহিনী যু`দ্ধ বন্ধের দাবিতে প্রচারিত ছবিটিএআই জেনারেটেড](https://factreview.net/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে আমেরিকান সেনাবাহিনী ও ইরানের সেনাবাহিনী এক হয়ে তারা যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা। কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ছবি বা যুদ্ধবিরতি ঘোষণা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এখনো অব্যাহত রয়েছে এবং বৈশ্বিকভাবে এই ধরনের কোনো যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। ফলে, ভাইরাল ছবিটি ভুয়া এবং AI-নির্মিত। - [সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নির্মিত ভাইরাল ভিডিওটিএআই-জেনারেটেড](https://factreview.net/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/): সামাজিক যোগাযোগ মাধ্যমে Defense Lifestyle BD পেজে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন যে কুকুরের মাংসকে খাসির মাংস বলে হোটেলে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এবং এ কাজে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে যাচাই বাছাইয়ে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব বক্তব্য নয়। এআই কনটেন্ট ডিটেকশন টুল অনুযায়ী, ভিডিওটির প্রায় ৯৯%-এর বেশি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অডিও অংশও এআই-জেনারেটেড হওয়ার শক্ত প্রমাণ পাওয়া গেছে। সুতরাং, ভাইরাল ভিডিওটি বাস্তব নয় এবং সম্পূর্ণভাবে এআই-জেনারেটেড। - [ইরান বিশ্বের শ্রেষ্ঠ মাটির নিচের বাঙ্কার নির্মাণ করেছে, ভাইরাল ছবিটি ভুয়া এবং এআই-জেনারেটেড, ভাইরাল ছবিটি ভুয়া এবং এআই-জেনারেটেড।](https://factreview.net/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f/): সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইরান বিশ্বের শ্রেষ্ঠ মাটির নিচের বাঙ্কার নির্মাণ করেছে, যা পারমাণবিক বোমা দিয়েও ধ্বংস করা যাবে না এবং সেখানে তাদের সব ধরনের সামরিক অস্ত্র রাখা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব নয়। রিভার্স ইমেজ সার্চ এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ছবিটি ইরানের কোনো সরকারি বা গণমাধ্যম সূত্র থেকে এসেছে। ছবির ভিজ্যুয়াল অসামঞ্জস্যতা লক্ষ্য করলে বোঝা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। সুতরাং, ভাইরাল ছবিটি ভুয়া এবং এআই-জেনারেটেড। - [ইমরান খানকে নিয়ে প্রচারিত এই ভাইরাল খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/): সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন এবং এটি যমুনা টিভির নামে প্রচারিত হচ্ছে। যাচাই করে দেখা গেছে, যমুনা টিভির কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কোনো নিউজ প্রকাশিত হয়নি। এছাড়া মূলধারার কোনো গণমাধ্যম বা পাকিস্তানের সংবাদমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং, ইমরান খানকে নিয়ে প্রচারিত এই ভাইরাল খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। - [ভাইরাল ছবি ভুয়া এবং এআই-জেনারেটেড।](https://factreview.net/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%9c/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং তাঁর পরিবার মুসলিমদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছেন। ছবিটি প্রায় ৪ হাজার শেয়ার এবং ৩ হাজার ৩০০ কমেন্ট পেয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব নয়। রিভার্স ইমেজ সার্চ এবং নির্ভরযোগ্য সূত্র পরীক্ষা করার পর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এই ঘটনা সত্য হয়েছে। ছবিটি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে বা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সূত্রে প্রকাশিত হয়নি। ছবির ভিজ্যুয়াল পারিপার্শ্বিকতায় অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবিতে দেখা যায়। সুতরাং, […] - [ভাইরাল ভিডিও দুটি ভুয়া এবং AI নির্মিত, যা বাস্তব সেনাবাহিনী অভিযানকে প্রতিফলিত করে না।](https://factreview.net/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%8f/): সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখানো হচ্ছে সেনাবাহিনী গোডাউন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে। ভিডিওটি Defense Lifestyle BD নামের ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছে। তবে ছবির AI-ডিটেকশন পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। Hive Detect প্ল্যাটফর্মে পরীক্ষা করার পর ভিডিও তৈরির AI সম্ভাবনা প্রায় ৯৯.৯% পাওয়া গেছে। অর্থাৎ ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা। চলমান তেলের সংকটের সময়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান হওয়া সত্ত্বেও ভাইরাল ভিডিওটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ফলে, ভাইরাল ভিডিও দুটি ভুয়া এবং AI নির্মিত, যা বাস্তব সেনাবাহিনী অভিযানকে প্রতিফলিত করে না। - [ভাইরাল ছবিটি বাস্তব নয়, এটি কেবল এআই-জেনারেটেড একটি কৃত্রিম ছবি।](https://factreview.net/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জাহাজের ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে এটি ‘কোরআন বহন করছে’। ছবিটি প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। তবে যাচাই বাছাই করে দেখা গেছে, ছবিটি আসল নয়। রিভার্স ইমেজ সার্চ এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্র পরীক্ষা করার পর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ছবিটি বাস্তব কোনো ঘটনা বা জাহাজের সঙ্গে সম্পর্কিত। ছবির পারিপার্শ্বিক অবস্থায় অসামঞ্জস্যতা এবং ভিজ্যুয়াল ত্রুটি লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবিতে দেখা যায়। সুতরাং, ভাইরাল ছবিটি বাস্তব নয়, এটি কেবল এআই-জেনারেটেড একটি কৃত্রিম ছবি। - [শেহরীন আমিন ভূঁইয়া মোনামিকে জড়িয়ে চ্যানেল২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%81%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি-কে নিয়ে একটি চটকদার ও বিতর্কিত শিরোনাম ব্যবহার করা হয়েছে এবং সেটি বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল২৪-এর নামে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে ব্যবহৃত ভাষা ও উপস্থাপনা দেখে এটি একটি মূলধারার গণমাধ্যমের কনটেন্ট বলে মনে হলেও, যাচাই করে দেখা গেছে যে আলোচিত শিরোনামে চ্যানেল২৪ কখনো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব প্ল্যাটফর্ম পর্যালোচনা করেও এ ধরনের কোনো কনটেন্টের অস্তিত্ব পাওয়া যায়নি। আরও বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি মোনামির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পূর্বে প্রকাশিত একটি […] - [সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শিত ভিডিও এবং দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য ছড়ানোর উদাহরণ।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখানো হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তর্কের পর সংসদ থেকে পদত্যাগ করেছেন। ভিডিওতে দুইটি আলাদা ফুটেজ ব্যবহার করা হয়েছে—একটি রুমিন ফারহানার, যেখানে পদত্যাগের কথা বলা হচ্ছে, এবং আরেকটি একটি সংবাদপাঠিকার। এই ভিডিও দেখলে মনে হতে পারে যে পদত্যাগ সম্প্রতি হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের ঘটনা বাস্তবে ঘটেনি। প্রচারিত ভিডিওটি মূলত ২০২২ সালের পুরোনো ফুটেজের সংমিশ্রণ, যখন রুমিন ফারহানা তৎকালীন সরকারের সময় সংসদ থেকে পদত্যাগ করেছিলেন। এবারের অধিবেশনে তার কোনো পদত্যাগের ঘটনা বা প্রধানমন্ত্রীর সঙ্গে তর্কের তথ্য কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। ফলে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শিত ভিডিও […] - [ফাতিমা তাসনিম জুমার নামে ছড়িয়ে পড়া এই উক্তি ভিত্তিহীন ও ভুয়া।](https://factreview.net/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—ফাতিমা তাসনিম জুমা নাকি বলেছেন, “তারেক রহমান আনিস আলমগীরকে ফোন করল। আমি হাদির বান্ধবী, অথচ আমাকে ফোন করল না।” তথ্য যাচাই করলে দেখা গেছে, ফাতিমা তাসনিম জুমা এমন কোনো মন্তব্য করেননি। মূলধারার গণমাধ্যম বা সরকারি কোনো সূত্র থেকেও এই ধরনের বক্তব্য পাওয়া যায়নি। ফটোকার্ডে প্রদত্ত উক্তি সম্পূর্ণ কাল্পনিক এবং বিভ্রান্তিকর। সুতরাং, ফাতিমা তাসনিম জুমার নামে ছড়িয়ে পড়া এই উক্তি ভিত্তিহীন ও ভুয়া। - [আইজিপির নামে প্রচারিত এই বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর](https://factreview.net/%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%87/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির-এর নামে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন—“কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেবো না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট।” তবে অনুসন্ধানে জানা গেছে, আইজিপি এ ধরনের কোনো বক্তব্য দেননি। পুলিশ সদর দপ্তরও নিশ্চিত করেছে যে, এই উক্তিটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এছাড়া, আইজিপির কোনো যাচাইকৃত বক্তব্য, সংবাদ সম্মেলন বা নির্ভরযোগ্য মূলধারার গণমাধ্যমে এ ধরনের মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং পুলিশ সদর দপ্তর জনসাধারণকে এ ধরনের ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। […] - [সড়কমন্ত্রীর এমন কোনো বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পাওয়া যায়নি](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%95/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে সড়কমন্ত্রী নাকি জনগণকে উদ্দেশ্য করে বলেছেন—“একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে।” পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে সত্য বলে ধরে নিচ্ছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, সড়কমন্ত্রীর এমন কোনো বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারি কোনো মাধ্যম থেকেও এমন বক্তব্যের সত্যতা নিশ্চিত করা হয়নি। বিশ্লেষণে বোঝা যায়, এটি একটি বানানো উক্তি, যা মন্ত্রীর নামে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। - [বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও এমন কোনো প্রকল্প বা নির্মাণ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।](https://factreview.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/): সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রামের চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (CDDL)-এ ৬টি অত্যাধুনিক মাল্টি-রোল গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট তৈরি করবে। পোস্টটিতে এটিকে নৌবাহিনীর “বায়ার নেভি থেকে বিল্ডার নেভি” হওয়ার পথে বড় অগ্রগতি হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং ২০৩০ সালের ‘ফোর্সেস গোল’ প্রজেক্টের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। তথ্য যাচাই করলে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ বা সরকারি ঘোষণার প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও এমন কোনো প্রকল্প বা নির্মাণ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সুতরাং, এই দাবিটি ভিত্তিহীন এবং ফটোকার্ডে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভুয়া। - [তাসনিম জারার নামে প্রচারিত উক্তিটি ভিত্তিহীন এবং অপপ্রচার।](https://factreview.net/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-2/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে তাসনিম জারা নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে “শ্রেষ্ঠ মর্যাদায় দেশে ফিরিয়ে আনার” আহ্বান জানিয়েছেন। পোস্টটি বিভিন্ন পেজ ও গ্রুপে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে যাচাই করে দেখা যায়, তাসনিম জারা এ ধরনের কোনো বক্তব্য দেননি। তার যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমেও এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। অতএব, তাসনিম জারার নামে প্রচারিত উক্তিটি ভিত্তিহীন এবং অপপ্রচার। - [তাসনিম জারার নামে প্রচারিত এই উক্তিটি মনগড়া, ভুয়া এবং বিভ্রান্তিকর, যা তার বক্তব্য হিসেবে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে।](https://factreview.net/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি উক্তি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা বলেছেন, এনসিপিতে যোগ দেওয়া তার জীবনের সবচেয়ে বড় ভুল এবং দলটি ক্ষমতার লোভে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করতে পারে। তবে অনুসন্ধানে দেখা গেছে, তিনি এমন কোনো বক্তব্য দেননি। এ ধরনের মন্তব্য তার কোনো যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম, সাক্ষাৎকার বা প্রকাশ্য বক্তব্যে পাওয়া যায়নি। পাশাপাশি দেশের কোনো নির্ভরযোগ্য মূলধারার গণমাধ্যমেও এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। ফলে, তাসনিম জারার নামে প্রচারিত এই উক্তিটি মনগড়া, ভুয়া এবং বিভ্রান্তিকর, যা তার বক্তব্য হিসেবে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে। - [আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং এটি এআই-জেনারেটেড।](https://factreview.net/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-4/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে মুজতবা খামেনি ইজরায়েলের হামলায় একটি পা হারিয়েছেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ছবিতে তাকে হাসপাতালে আহত অবস্থায় দেখানো হয়েছে, যা ব্যবহার করে আবেগঘন বার্তাও প্রচার করা হচ্ছে। তবে যাচাই করে দেখা যায়, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। ছবিটির ভিজ্যুয়াল বিশ্লেষণে অসামঞ্জস্যতা ও কৃত্রিমতার স্পষ্ট লক্ষণ পাওয়া যায়, যা নির্দেশ করে এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। পাশাপাশি নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বা সরকারি সূত্রেও এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি। অতএব, আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং এটি এআই-জেনারেটেড। - [কুয়াকাটায় হাইপারসনিক মিসাইল ট্র্যাকিং সক্ষম রাডার স্থাপনের দাবিটি যাচাই-বাছাইয়ে সঠিক নয়। এটি একটি ভুয়া ও ভিত্তিহীন তথ্য।](https://factreview.net/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ বিমান বাহিনী অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ট্র্যাক করতে সক্ষম একটি থ্রিডি (3D AESA) রাডার স্থাপন করছে। পোস্টটিতে এটিকে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে। তবে তথ্য যাচাই করে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। মূলধারার কোনো গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও এ ধরনের কোনো প্রকল্প বা রাডার স্থাপনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সুতরাং, কুয়াকাটায় হাইপারসনিক মিসাইল ট্র্যাকিং সক্ষম রাডার স্থাপনের দাবিটি যাচাই-বাছাইয়ে সঠিক নয়। এটি একটি ভুয়া ও ভিত্তিহীন তথ্য। - [নেপালের পাহাড়ি অঞ্চলে ইয়ারসাগুম্বা নামক ছত্রাক সংগ্রহের ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইসরায়েলিদের দেশ ছেড়ে পালানোর ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87/): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ইসরায়েলের নাগরিকরা চলমান ইরান-ইসরায়েল সংঘাতের কারণে দেশ ছেড়ে পালাচ্ছেন। ভিডিওটি দেখলে মনে হয়, ইসরায়েলের নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা দেশ ত্যাগ করছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি নেপালের ডোল্পা জেলার পাহাড়ি অঞ্চলে ঔষধি ছত্রাক ইয়ারসাগুম্বা সংগ্রহের ভিডিও। এই ভিডিওকে ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে যুক্ত দেখিয়ে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে। এরকম বিভ্রান্তিকর প্রচার আগে ও ঘটেছিল। ২০২৫ সালের জুনেও চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সময় একই ভিডিওকে একই দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছিল। নির্ভরযোগ্য উৎস এবং ফ্যাক্ট-চেকের অনুসন্ধানে কোনো […] - [সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও এবং এ সংক্রান্ত দাবিগুলি এআই-তৈরি, বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে মিলে না।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-2/): যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে, সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলার সময় ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ভিডিওতে বেঁচে থাকা সেনাদের কান্নার দৃশ্য দেখা যাচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিও দুটি আসল নয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং বাহরাইনে কোনো মার্কিন ঘাঁটিতে ২০০ জন সেনা নিহত হয়েছে এমন দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইআরজিসি (Islamic Revolutionary Guard Corps) উল্লেখ করেছে যে মার্কিন ঘাঁটিগুলোর উপর পাল্টা হামলায় “কমপক্ষে ২০০ […] - [প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয় এবং সামাজিক মাধ্যমে এটি পুরনো ভিডিওকে নতুন দাবি দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/): ২০২৬ সালের ৬ মার্চ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নোয়াখালীতে একটি বড় বিক্ষোভ মিছিল পরিচালনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে মিছিল চলাকালীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব কার্যালয় খুলে দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নোয়াখালী মিছিলের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের জুলাই মাসে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলের দৃশ্য। মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিকের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১০ জুলাই আপলোড করা ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওটির দৃশ্যের সঙ্গতি রয়েছে। অতএব, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয় এবং সামাজিক মাধ্যমে এটি পুরনো ভিডিওকে নতুন দাবি […] - [৫৬টি ব্যাংক হিসাব থাকার দাবি সম্বলিত ভাইরাল ফটোকার্ডটি বিভ্রান্তিকর, অতিরঞ্জিত এবং বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।](https://factreview.net/%e0%a7%ab%e0%a7%ac%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ৫৬টি ব্যাংক হিসাব তলব করেছে দুদক এবং তাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) ৫৬ জনের একটি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল; তার নিজস্ব ৫৬টি ব্যাংক হিসাব নেই। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই জানিয়েছেন, তার নামে মাত্র দুটি ব্যাংক হিসাব রয়েছে—একটি সোনালী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এবং একটি স্যালারি অ্যাকাউন্ট। তিনি এসব হিসাবের তথ্য ও নথিপত্র প্রকাশ করে জানান, এতে প্রায় ১০ লাখ টাকার কিছু বেশি […] - [নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8/): ১৮ মার্চ ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী বহনকারী নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আদমদীঘি উপজেলায় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। শান্তাহার জংশনের নিকটবর্তী বাগবাড়ি এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয় এবং বেশ কিছু যাত্রী আহত হন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় সেটি এই দুর্ঘটনারই বাস্তব দৃশ্য। তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি ওই ঘটনার নয়। বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গে তুলনা করলে স্পষ্ট হয়, আলোচিত ছবিটি বাস্তব দৃশ্যের সঙ্গে মেলে না। বরং ছবিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণে একাধিক অস্বাভাবিকতা চোখে পড়ে—যেমন দুর্ঘটনার পরও বগির ওপর মানুষের অস্বাভাবিক অবস্থান, মানুষের দেহের গঠন বিকৃত […] - [ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং অপপ্রচারমূলক।](https://factreview.net/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/): মূলধারার কিছু সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি অপতথ্য ছড়ানো হয়েছে, যেখানে বলা হয়েছে, এবারের ঈদে বাস ও মিনিবাসে যাত্রীদের গড়ে ৩৫০ টাকা অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে এবং এই অতিরিক্ত ভাড়ার মোট পরিমাণ ১৪৮ কোটি টাকা হয়েছে। সংবাদে আরও দাবি করা হয় যে, ৮৭ শতাংশ বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং কিছু বড় কোম্পানি যাত্রীদের কৌশলে দূরপাল্লার টিকিট না দিয়ে অন্য রুটে টিকিট কাটতে বাধ্য করছে। যাচাই-বাছাই করলে দেখা গেছে, এই সব তথ্য সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই খবরের কোনো বাস্তব প্রমাণ নেই। এই অপতথ্য ছড়ানোর মূল ব্যক্তি হলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক […] - [মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া-কে ঘিরে প্রচারিত এই উক্তি ও সংশ্লিষ্ট ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ১৯৮৬ সালে জাতীয় সংসদে তৎকালীন জাপা নেতা (বর্তমান জাতীয় সংসদের স্পিকার ) হাফিজ উদ্দিন আহমেদ নাকি বলেছেন—“খালেদাকে দুইবার নিতে এসেছিলাম জিয়ার কথামতো, কিন্তু খালেদা বলেছিল পাকিস্তানি ক্যাম্পে আমি ভালো আছি এবং আমি ক্যাম্প ছেড়ে কোথাও যাবো না।” তবে অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের হুবহু বক্তব্য কোনো নির্ভরযোগ্য সংসদীয় কার্যবিবরণী, ঐতিহাসিক দলিল বা স্বীকৃত সূত্রে পাওয়া যায়নি। পাশাপাশি জাতীয় সংসদের বর্তমান স্পিকারও এ ধরনের কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া-কে ঘিরে প্রচারিত এই উক্তি ও সংশ্লিষ্ট ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর। - [সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি AI-তৈরি এবং বিভ্রান্তিকর, এবং এটি সংসদের প্রথম অধিবেশনে ঘটে যাওয়া কোনো বাস্তব ঘটনার প্রতিনিধিত্ব করে না।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ad/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে দেশবাসীর কাছে বিচার দিচ্ছেন এবং সবার কাছে ক্ষমা চাচ্ছেন। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে যে ভিডিওটি AI-জেনারেটেড স্পিচ ৯৯.৯% সম্ভাব্যতার সঙ্গে রয়েছে। ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি স্পষ্ট যে ভিডিওটি বাস্তব কোনো সংসদীয় বা রাষ্ট্রপতি বক্তব্য নয়। ফলে, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি AI-তৈরি এবং বিভ্রান্তিকর, এবং এটি সংসদের প্রথম অধিবেশনে ঘটে যাওয়া কোনো বাস্তব ঘটনার প্রতিনিধিত্ব করে না। - [আসাদুজ্জামান খান কামালের হার্ট অ্যাটাকের দাবিতে ছড়ানো ছবিটি এআই–নির্মিত](https://factreview.net/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অতিরিক্ত মানসিক চাপের কারণে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ছবিতে তাকে চিকিৎসাধীন অবস্থায় দেখা যাচ্ছে এবং পাশে আরেক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এমন দাবিও করা হয়েছে। তবে যাচাই করে দেখা যায়, ছবিটি বাস্তব কোনো হাসপাতালের দৃশ্য নয়। ছবির বিভিন্ন অংশে অস্বাভাবিকতা ও গঠনগত অসামঞ্জস্য লক্ষ্য করা যায়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবির বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা সরকারি সূত্রেও এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া যায়নি। ফলে আলোচিত ছবিটি ভুয়া এবং হার্ট অ্যাটাকের দাবিটিও […] - [সংসদের প্রথম অধিবেশনে শেখ মুজিবকে স্মরণ করেছেন—দাবি করা প্রধানমন্ত্রীর ভিডিওটি এআই-তৈরি](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87/): সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন। ভিডিওতে তার বক্তব্যের অংশ হিসেবে বলা হচ্ছে, “সংসদের প্রথম অধিবেশনে আমি প্রথমে স্মরণ করতে চাই জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার কন্যা শেখ হাসিনাকে, যার হাত ধরে এই সংসদের পথচলা শুরু হয়েছে।” তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে, তারেক রহমান তার বক্তব্যের শুরুতে শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেননি। তিনি মূলত মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহিদ ও আহত […] - [ভাইরাল হওয়া দুটি লঞ্চের সংঘর্ষের ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0/): সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে বহু মানুষ নদীতে ছিটকে পড়ার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতোমধ্যে প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষ দেখেছে এবং বাস্তব দুর্ঘটনা হিসেবে দাবি করা হচ্ছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। বিশ্লেষণে ব্যবহৃত এআই কনটেন্ট ডিটেকশন টুল অনুযায়ী ভিডিওটির ৯৯.৯% অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওতে এআই-জেনারেটেড ভিজ্যুয়ালের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে এবং এটি প্রকৃত দুর্ঘটনার ফুটেজ নয়। এছাড়া, এমন কোনো লঞ্চ দুর্ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম বা সরকারি সূত্রে তথ্য পাওয়া যায়নি। ফলে ভাইরাল হওয়া দুটি লঞ্চের সংঘর্ষের ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর। - [ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা গ্রেপ্তারের দাবিটি সঠিক নয় এবং এটি ভুলভাবে প্রচারিত হয়েছে।](https://factreview.net/%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a6%be/): সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচার করা হয়েছে যে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর সংগঠক মাইকেল চাকমাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দাবির সঙ্গে তার ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এ দাবি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ইউপিডিএফের আরেক নেতা প্রদীপ চাকমা, যার ডাকনামও “মাইকেল”। নামের এই মিল থেকেই ভুল তথ্যটি ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি গুমফেরত মাইকেল চাকমা নন। অতএব, ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা গ্রেপ্তারের দাবিটি সঠিক নয় এবং এটি ভুলভাবে প্রচারিত হয়েছে। - [ফ্যামিলি কার্ড প্রসঙ্গে জাইমা রহমানের নামে প্রচারিত এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর](https://factreview.net/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/): সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যামিলি কার্ডের তথ্য নিয়ে জাইমা রহমানের বক্তব্য সম্বলিত একটি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে সরাসরি বক্তব্য দিতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব বক্তব্যের নয়। বিশ্লেষণে ব্যবহৃত এআই কনটেন্ট ডিটেকশন টুল অনুযায়ী ভিডিওটির প্রায় ৯৯%-এর বেশি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভিডিওর অডিও অংশও এআই-জেনারেটেড হওয়ার শক্ত প্রমাণ পাওয়া গেছে। ভিডিওটির ভিজ্যুয়াল, ঠোঁটের নড়াচড়া, শব্দের স্বাভাবিকতা এবং সামগ্রিক উপস্থাপনায় কৃত্রিমভাবে তৈরি কনটেন্টের লক্ষণ স্পষ্ট। এছাড়া, জাইমা রহমানের পক্ষ থেকে এমন কোনো বক্তব্যের বিষয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম বা আনুষ্ঠানিক সূত্রে তথ্য পাওয়া যায়নি। ফলে ফ্যামিলি […] - [ই'রা'নের হা'ম'লায় নি'হ'তই'স'রা'য়ে 'লিদের কফিনের স্তূপ বলে ছড়ানোছবিটি এআই-নির্মিত](https://factreview.net/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0/): চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে বহু কফিনের স্তূপ দেখিয়ে দাবি করা হচ্ছে—এগুলো ইরানের হামলায় নিহত ইসরায়েলিদের মরদেহ। তবে যাচাই করে দেখা গেছে, ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। অনুসন্ধানে জানা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি পুরোনো ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট, যা সাম্প্রতিক ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। এ ধরনের কোনো ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম বা আনুষ্ঠানিক সূত্রে ছবিটির সত্যতা পাওয়া যায়নি। ছবিটির ভিজ্যুয়াল উপাদানেও কৃত্রিমভাবে তৈরি হওয়ার লক্ষণ স্পষ্ট। ফলে ইরানের হামলায় নিহত ইসরায়েলিদের কফিনের স্তূপ বলে প্রচারিত ছবিটি সম্পূর্ণ ভুয়া, এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর। - [দুটি লঞ্চের সংঘর্ষেযাত্রী পানিতে পড়ে যাওয়ারভাইরাল ভিডিওটিএআই-নির্মিত](https://factreview.net/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/): সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে বহু মানুষ নদীতে ছিটকে পড়ার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতোমধ্যে প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষ দেখেছে এবং বাস্তব দুর্ঘটনা হিসেবে দাবি করা হচ্ছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। বিশ্লেষণে ব্যবহৃত এআই কনটেন্ট ডিটেকশন টুল অনুযায়ী ভিডিওটির ৯৯.৯% অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওতে এআই-জেনারেটেড ভিজ্যুয়ালের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে এবং এটি প্রকৃত দুর্ঘটনার ফুটেজ নয়। এছাড়া, এমন কোনো লঞ্চ দুর্ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম বা সরকারি সূত্রে তথ্য পাওয়া যায়নি। ফলে ভাইরাল হওয়া দুটি লঞ্চের সংঘর্ষের ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর। - [প্রধানমন্ত্রীর ‘ঈদ উপলক্ষে সকলকে ২৫০০ টাকা উপহার’ প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও গুজ`ব](https://factreview.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ডও ছড়ানো হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, সংসদের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে ঈদে সকলকে ২৫০০ টাকা উপহার দেওয়া হবে এবং আবেদন লিঙ্ক কমেন্টে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করলে দেখা গেছে, এটি সম্পূর্ণ মিথ্যে ও গুজব। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী এমন কোনো বক্তব্য প্রদান করেননি। ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি। - [“বিএনপির জনপ্রিয় নেতা রাষ্ট্রপতি হচ্ছেন” শিরোনামে জুবাইদা রহমানের ছবি যুক্ত ফটোকার্ডটি ভু‘য়া](https://factreview.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে, যেখানে শিরোনাম দেয়া হয়েছে “বিএনপির জনপ্রিয় নেতা রাষ্ট্রপতি হচ্ছেন” এবং এতে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখা গেছে, ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং ছবিটি এডিট করা। ফটোকার্ডের কোনো বাস্তব তথ্য বা সূত্র নেই, এবং এটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এখনও কোনো আলোচনা হয়নি। বিএনপির কিছু নেতা জানিয়েছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনও অনেক সময় বাকি আছে। সংবিধান অনুযায়ী বর্তমানে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন, যা ২০২৮ […] - [সামাজিক মাধ্যমে ছড়ানো ‘টিএমএসএস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি’ সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে তৈরি।](https://factreview.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘টিএমএসএস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, যেখানে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নাম ব্যবহার করা হয়েছে। যাচাই করার পর দেখা গেছে, টিএমএসএসের পক্ষ থেকে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তিতে প্রদত্ত ইমেইল ঠিকানা (org.tmss.school@gmail.com ) কোনো প্রাতিষ্ঠানিক ইমেইল নয়, বরং সাধারণ জিমেইল অ্যাকাউন্ট। এছাড়া, টিএমএসএসের অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্বও নেই। ফলে, সামাজিক মাধ্যমে ছড়ানো ‘টিএমএসএস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি’ সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে তৈরি। - [নাহিদ ইসলামের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।](https://factreview.net/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be-2/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নাহিদ ইসলামের ছবিসহ একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে তিনি নাকি বলেছেন, “আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব তবুও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করুন।” তবে যাচাই করে দেখা গেছে, নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। মূলধারার কোনো গণমাধ্যম বা তার আনুষ্ঠানিক বক্তব্যে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তার ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও মন্তব্যটি পাওয়া যায়নি। তথ্য অনুসন্ধানে জানা যায়, একটি ব্যঙ্গধর্মী (স্যাটায়ার) ফেসবুক পোস্ট থেকেই এই দাবি ছড়িয়ে পড়েছে। ফলে নাহিদ ইসলামের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। - [প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ছড়ানো পুলিশের বিষয়ে বক্তব্যটি ভুয়া](https://factreview.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট বলছি, পুলিশকে আর রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা যাবে না। তারা হবে জনগণের বন্ধু। যদি কোনো পুলিশ কর্মকর্তা দলীয় তকমা গায়ে লাগিয়ে কাজ করতে চায়, তার এই পবিত্র পেশায় থাকার কোনো অধিকার নেই।। তবে যাচাই করে দেখা গেছে, এই বক্তব্যটি সত্য নয়। মূলধারার কোনো গণমাধ্যমে এ ধরনের বক্তব্য প্রকাশিত হয়নি এবং সরকারের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি। ফলে প্রধানমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া এই উক্তিটি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। - [বাংলাদেশের ত্রাণবাহী জাহাজ ইরানে পৌঁছেছে দাবিতে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া](https://factreview.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশ থেকে পাঠানো ত্রাণবাহী জাহাজ ইরানে পৌঁছেছে এবং সংকটময় পরিস্থিতিতে দেশটি মানবিক সহায়তা পাঠিয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, এই দাবি সঠিক নয় এবং প্রচারিত ফটোকার্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রণালয় বা সরকারি সূত্র থেকে ইরানে ত্রাণবাহী জাহাজ পাঠানোর বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মূলধারার কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরনের খবর পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ থেকে ত্রাণবাহী জাহাজ ইরানে পৌঁছানোর দাবি এবং সংশ্লিষ্ট ফটোকার্ডটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। - [বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা। তবে যাচাই করার পর দেখা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তি জামায়াতের নেতা নন। ](https://factreview.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন, ‘পুলিশদেরকে পুড়িয়েই আমরা নেতা হয়েছি।’ তবে যাচাই করে দেখা গেছে, এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। মূলধারার কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সাক্ষাৎকার বা বক্তব্যেও এমন উক্তির প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, ব্যারিস্টার ফুয়াদ আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক। অনুসন্ধানে দেখা যায়, তার নামে ছড়ানো উক্তিটি ভিত্তিহীন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি বিভ্রান্তিকর। - [আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি সূত্রে ইরানের হামলায় নেতানিয়াহুর নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।](https://factreview.net/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%af/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে যাচাই করে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি এবং এডিটেড। ফ্যাক্ট-চেক বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম DeepFake-O-Meter–এ ছবিটি বিশ্লেষণ করলে প্রায় ৬৪.৯ শতাংশ সম্ভাবনা পাওয়া যায় যে এটি এআই দিয়ে জেনারেট করা। এছাড়া আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি সূত্রে ইরানের হামলায় নেতানিয়াহুর নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবি ও ছবিটি বিভ্রান্তিকর। - [শাহাদাত হোসেন জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন](https://factreview.net/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে দাবি করা হচ্ছিল, ভিডিওতে দেখা ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা। তবে যাচাই করার পর দেখা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তি জামায়াতের নেতা নন। তিনি শাহাদাত হোসেন জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগতি উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন তাহেরী। ভিডিওটির ভিত্তিতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। - [ডিপফেক বা AI-সৃষ্ট কণ্ঠের কোনো প্রমাণ নেই, তবে দৃশ্যগুলো সম্পূর্ণভাবে কৃত্রিমভাবে তৈরি হওয়ার শক্ত ইঙ্গিত পাওয়া গেছে।](https://factreview.net/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%ab%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be-ai-%e0%a6%b8%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b/): সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দর ধ্বংস হয়েছে বলে ছড়ানো একটি ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, এটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি। ভিডিওটি ইতিমধ্যেই ১৩ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। একটি এআই কনটেন্ট ডিটেকশন টুলে পরীক্ষা করলে দেখা গেছে, ভিডিওটির ৯৯.৮% সম্ভাবনা AI-জেনারেটেড। বিশ্লেষণে আরও দেখা গেছে, এতে ডিপফেক বা AI-সৃষ্ট কণ্ঠের কোনো প্রমাণ নেই, তবে দৃশ্যগুলো সম্পূর্ণভাবে কৃত্রিমভাবে তৈরি হওয়ার শক্ত ইঙ্গিত পাওয়া গেছে। ফলে ভাইরাল হওয়া ভিডিওটি বাস্তব হামলার দৃশ্য নয়। - [শাহবাগ থানায় মব সহিং`স'তায়ডাকসু নেতাদের গ্রে'ফতারেরছবিটি ভুয়া](https://factreview.net/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও নিউজ ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে শাহবাগ থানায় সহিংস ঘটনার সময় ডাকসু নেতারা এবি জুবায়ের ও মোসাদ্দেক আ/টক থানায় ঢুকে কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পোস্টটিতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা সহ শেয়ার করার আহ্বান জানানো হয়েছে। যাচাই করার পর দেখা গেছে, ছবিটি এবং নিউজটি ভিত্তিহীন। কোনো সরকারি সূত্র থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, ফলে এটি বিভ্রান্তিকর। - [প্রধানমন্ত্রীর ভুয়া পরিচয়পত্র দিয়েদ্য ডেইলি ক্যাম্পাস-এর নামে ছড়ানোফটোকার্ডটি ভুয়া](https://factreview.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/): সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে দ্য ডেইলি ক্যাম্পাস–এর নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ফটোকার্ডটি দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেনি এবং এটি সম্পূর্ণ ভুয়া। - [সেনাবাহিনীর প্লাস্টিকের ডিম তৈরির কারখানায় অভিযানের ছবিটি এআই জেনারেটেড](https://factreview.net/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/): সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে সেনাবাহিনী প্লাস্টিকের ডিম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে একজন আসামিকে হাতেনাতে আটক করেছে। পোস্টটিতে জনসচেতনতার কথা উল্লেখ করে ব্যাপকভাবে শেয়ার করার আহ্বানও জানানো হচ্ছে। তবে যাচাই করে দেখা যায়, ছবিটি বাস্তব কোনো অভিযানের নয়। ছবির ভিজ্যুয়াল বিশ্লেষণে একাধিক অসংগতি পাওয়া যায়, যা ইঙ্গিত করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা সরকারি সূত্রেও এমন অভিযানের তথ্য পাওয়া যায়নি। ফলে ছবিটি বিভ্রান্তিকর এবং বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ## Pages - [Login/Register](https://factreview.net/tds-login-register/) - [My account](https://factreview.net/tds-my-account/) - [Checkout](https://factreview.net/tds-checkout/) - [Home](https://factreview.net/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)